‘রামায়ণ’ সিনেমায় হনুমানের চরিত্রে অভিনয় করা সহজ ছিল না: সানি দেওল

সানি দেওল জানিয়েছেন যে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় হনুমানের চরিত্রে অভিনয় করাটা এক বিশাল দায়িত্বের বিষয়। তিনি জানান, এখন পর্যন্ত তিনি তাঁর কাজের খুব সামান্য অংশই সম্পন্ন করেছেন এবং এখনও অনেকটা পথ চলা বাকি। দুই পর্বের এই মহাকাব্যিক চলচ্চিত্রটির প্রচারের ক্ষেত্রে দিল্লির এই অনুষ্ঠানটি ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

আইম্যাক্স – এর জন্য নির্মিত এই সিনেমার প্রথম পর্বটি ২০২৬ সালে এবং শেষ পর্বটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অভিনেতা জানান, তিনি সবেমাত্র ‘রামায়ণ’-এর কাজ শুরু করেছেন এবং চরিত্রটি পুরোপুরি অনুধাবন করার আগে এখনও অনেক কাজ বাকি। তিনি বলেন, “সত্যি বলতে, এই সিনেমায় আমি এখন পর্যন্ত খুব সামান্যই কাজ করেছি। আমার এখনও অনেকটা পথ চলা বাকি।” সানির কাছে সিনেমার বিশাল পরিসর বা ব্যাপ্তি চ্যালেঞ্জের একটি অংশ মাত্র।

তিনি বলেন, ভারতের মানুষের কাছে ‘রামায়ণের’ গুরুত্ব অপরিসীম; তাই এর অন্যতম জনপ্রিয় একটি চরিত্রে অভিনয় করা সাধারণ কোনো সিনেমার চরিত্রের চেয়ে অনেক বড় দায়িত্বের বিষয়। তিনি বলেন, “হনুমানজির চরিত্রে অভিনয় করা সহজ নয়। তবে আমি জানি, আমি এটি দারুণ উপভোগ করব। তিনি চঞ্চল, সরল এবং শক্তিশালী। তিনি সবার প্রিয় এবং সর্বোপরি, তিনি প্রভু রামের পরম ভক্ত।”

By Arpita Debnath