আগস্টেই মুক্তি পাচ্ছে ‘নিব্বা নিব্বি’

পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি নিব্বা নিব্বি আগামী ১৪ আগস্ট জি ফাইভে মুক্তি পাচ্ছে। বর্তমান প্রজন্মের জীবনধারা ও ভাবনাকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋষভ বসু ও সৌরসেনী মৈত্র।

ছবির গল্পে অন্তঃসত্ত্বা পার্বতী ও তাঁর স্বামী দেবার সম্পর্ক এবং তাঁদের জীবনযাত্রার মাধ্যমে ‘জেন জি’ প্রজন্মের মানসিকতা তুলে ধরা হয়েছে। পরিচালক জানান, নতুন প্রজন্মের জীবনদর্শনই ছবির মূল বিষয়।

ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে। গল্পের প্রয়োজনে শহর ও শহরতলির বিভিন্ন রাস্তায় গোপনে শুটিং করা হয়েছে। রোড ট্রিপকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।

By Durgasree Mitra