গত উৎসবের মরসুমে ‘সোনে পে সোহাগা’ প্রচারের অভূতপূর্ব সাফল্যের পর, ফিলিপস হোম অ্যাপ্লায়েন্সেস আরও বড় পরিসরে নিয়ে এল নতুন অফার ‘সোনে পে ডাবল সোহাগা’। এই বিশেষ ক্যাম্পেইনে নির্দিষ্ট ফিলিপস হোম অ্যাপ্লায়েন্স কেনার ওপর গ্রাহকদের নিশ্চিত উপহারের পাশাপাশি রয়েছে প্রতি ঘণ্টায় ৯,৯৯৯ টাকা মূল্যের সোনা এবং প্রতিদিন ₹৫০,০০০ টাকা মূল্যের হিরে জেতার দারুণ সুযোগ।
গত বছর দেশের ৭০টি শহরে এই উদ্যোগ বিপুল সাড়া ফেলেছিল। সাধারণ ছাড়ের গণ্ডি পেরিয়ে এবার উৎসবের কেনাকাটাকে আরও আনন্দময় ও লাভজনক করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ অক্টোবর থেকে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত দেশজুড়ে ১১২টি শহরের ২০ কোটিরও বেশি মানুষের কাছে এই ক্যাম্পেইন পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রচার চলাকালীন ন্যূনতম ₹১,৫০০ টাকা মূল্যের যোগ্য ফিলিপস হোম অ্যাপ্লায়েন্স কিনলেই মিলবে নিশ্চিত উপহার। সঙ্গে থাকবে প্রতি ঘণ্টায় সোনা এবং প্রতিদিন হিরে জেতার সুবর্ণ সুযোগ। ভারতে সোনা ও হিরে সমৃদ্ধি, শুভ সূচনা ও উদযাপনের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
এই ক্যাম্পেইন সম্পর্কে ভারসুনি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার পূজা বৈদ বলেন, “গত বছরের প্রতিক্রিয়া আমাদের দেখিয়েছে যে গ্রাহকরা বাঁধাধরা অফারের বাইরে গিয়ে নতুন কিছু পছন্দ করেন। এই বছর ‘সোনে পে ডাবল সোহাগা’-র মাধ্যমে আমরা নিশ্চিত উপহারের সাথে সোনা ও হিরে জেতার রোমাঞ্চকর সুযোগ যুক্ত করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো উৎসবের মরসুমে কেনাকাটার আনন্দকে আরও বাড়িয়ে তোলা।”
ফিলিপস হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ে এল ‘সোনে পে ডাবল সোহাগা’ অফারউৎসবের মরসুমে ফিলিপসের বিশেষ ক্যাম্পেইন শুরু
