NEET-এ কৃতী ফিজিক্সওয়ালার ছাত্রছাত্রীরা

শিক্ষা প্রযুক্তি সংস্থা ফিজিক্সওয়ালাহ (PW) জানিয়েছে, NEET (UG) ২০২৬ পরীক্ষায় তাদের একাধিক পড়ুয়া সারা দেশে (AIR) শীর্ষস্থান অর্জন করেছে। তাঁদের মধ্যে রয়েছেন রবিকান্ত দিবাকর (AIR 55), শিবাংশ আনন্দ (AIR 152), দিব্যাংশ জয়সওয়াল (AIR 173) এবং সাক্ষী কুমারী (AIR 192)। সংস্থার দাবি, এই সাফল্য এসেছে তাদের অনলাইন কোর্স, প্রযুক্তিনির্ভর PW বিদ্যাপীঠ এবং PW পাঠশালা কেন্দ্রের মাধ্যমে পড়াশোনার ফলে।
এই সাফল্য উদযাপন করতে মুর্শিদাবাদে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলার কৃতী ছাত্র সুদীপ্ত মণ্ডল (AIR 800)-কে বিশেষভাবে সম্মান জানানো হয়। PW-এর প্রতিষ্ঠাতা ও সিইও আলখ পাণ্ডে সকল সফল পরীক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি। যাঁরা এবার প্রত্যাশিত ফল পাননি, তাঁদেরও হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। সংস্থার মতে, তাদের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থায় প্রতিদিনের অনুশীলনী, ভিডিও সমাধানসহ মক টেস্ট, ২৪ ঘণ্টা ডাউট সলভিং এবং AI-ভিত্তিক ব্যক্তিগত রিভিশন সুবিধা পড়ুয়াদের ভালো ফল করতে সাহায্য করেছে।
এ বছর প্রায় ২০ লক্ষ পরীক্ষার্থী NEET (UG) ২০২৬-এ অংশ নেন। তাঁদের মধ্যে প্রায় ১১.২১ লক্ষ পরীক্ষার্থী দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে স্নাতক স্তরের ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছেন। এদিকে, এই সাফল্যের ফলে মুর্শিদাবাদে NEET কোচিংয়ের প্রতি আগ্রহ আরও বাড়ছে। শিক্ষা মহলের মতে, স্থানীয় পড়ুয়াদের এই ভালো ফল আগামী দিনে আরও বেশি ছাত্রছাত্রী ও অভিভাবককে প্রযুক্তিনির্ভর ও হাইব্রিড কোচিংয়ের দিকে আকৃষ্ট করবে।

By Business Bureau