পলিক্যাব ইন্ডিয়া শিলিগুড়িতে তাদের নতুন ‘কুইক সার্ভিস ডিপো’ চালু করার কথা ঘোষণা করেছে

পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড হলো ভারতের এক নম্বর ওয়্যারস ও কেবলস কোম্পানি। তারা সম্প্রতি শিলিগুড়িতে তাদের নতুন ‘কুইক সার্ভিস ডিপো’ চালু করার কথা ঘোষণা করেছে। এই কৌশলগত উদ্যোগটি একটি মজবুত ও গতিশীল সাপ্লাই চেইন গড়ে তোলার ক্ষেত্রে পলিক্যাবের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে; যা উত্তরবঙ্গ জুড়ে দ্রুত পণ্য সরবরাহ, উন্নত পরিষেবা এবং বাজারের গভীরে পৌঁছাতে সহায়তা করবে।

৯,২৫০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই ‘কুইক সার্ভিস ডিপো’ পলিক্যাবের বিচিত্র পণ্য সম্ভার যার মধ্যে রয়েছে তার, আলোকসজ্জার সামগ্রী, পাখা, সুইচ, সুইচগিয়ার, কনডুইট ও পাইপ এবং আরও অনেক কিছুর বিতরণ ব্যবস্থাকে উন্নত করবে। এই উদ্যোগটি পণ্যগুলোকে মূল বাজারগুলোর আরও কাছাকাছি নিয়ে আসবে, পণ্য সরবরাহের সময়সীমা কমিয়ে আনবে, ইনভেন্টরি ব্যবস্থাকে সহজ করবে এবং সমগ্র অঞ্চলে পরিষেবার মান উন্নত করবে।

পলিক্যাব ইন্ডিয়া লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মি. ঈশ্বরবিন্দর সিং খুরানা বলেন, “উত্তরবঙ্গ আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার; শিলিগুড়িতে স্থাপিত এই নতুন ‘কুইক সার্ভিস ডিপো’কলকাতায় অবস্থিত আমাদের বর্তমান গুদামঘরের পরিপূরক হিসেবে কাজ করবে।” পলিক্যাব তাদের পণ্যের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশজুড়ে তাদের লজিস্টিক ও পণ্য বিতরণ পরিকাঠামোকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আঞ্চলিক পর্যায়ে গুদামঘরের পরিসর সম্প্রসারিত করার মাধ্যমে, কোম্পানিটি সাপ্লাই চেইনের দক্ষতা বৃদ্ধি করতে এবং সমগ্র বাজার জুড়ে পণ্যের দ্রুত প্রাপ্যতা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।

By Business Bureau