সদ্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘প্রজাপতি ২’ ছবির ট্রেলার। ‘প্রজাপতি’ ছবিতে বাবা-ছেলের যে কেমিস্ট্রি দর্শকের মন জয় করেছিল ‘প্রজাপতি ২’-তেও মিলবে সেই কেমিস্ট্রির ছোঁয়া। আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে মুক্তি পাবে এই ছবি। দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত জুটির অনবদ্য কেমিস্ট্রি দেখার অপেক্ষায় অনুরাগীরা।
ট্রেলারের প্রথম কয়েক সেকেন্ড দেখে ছবি ভরপুর কমেডিতে ভর্তি মনে হলেও, ট্রেলার যত এগোবে তত বোঝা যাবে ‘প্রজাপতি ২’ একেবারেই অন্য গল্পে ঠাঁসা। এই গল্পে যেমন রয়েছে বাবা ছেলের মধ্যে তৈরি হওয়া আবেগ, তেমন রয়েছে ভুল বোঝাবুঝি এবং দূরত্বের গল্প। বাবা-ছেলের সম্পর্কের এই মাধুর্য অনুভব করতে হলে দেখতে হবে ‘প্রজাপতি ২’।
