বাবা হলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়। মা হলেন প্রস্মিতা পাল। বর্ষামুখর দিনে সুখবর ভাগ করে নিলেন গায়ক স্বয়ং। সমাজমাধ্যমে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে সুখবর ভাগ করে নিলেন অনুপম। তিনি লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা।”
সোমবার দুপুরেই তাঁদের কোল আলো করে এসেছে ছেলে।উচ্ছ্বসিত তিনি। শিল্পী বলেন, “মা, ছেলে দু’জনেই ভাল আছে। খুবই আনন্দিত। এখনই খবরটা পেলাম।” হাসপাতালে বেশি কথা বলার পরিস্থিতিতে ছিলেন না গায়ক। নতুন অতিথি আসার আনন্দে খুবই উত্তেজিত তিনি, তার প্রমাণ মিলল গায়কের কথাতেই।
তবে মা হওয়ার খবর সকলের থেকে আড়ালেই রেখেছিলেন প্রস্মিতা। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। বরবারই নিজের ব্যক্তিগত জীবনকে জনসমক্ষের আড়ালেই রাখতে পছন্দ করেন অনুপম। গায়িকা প্রস্মিতাও কাজের বাইরে খুব বেশি যে ক্যামেরার সামনে থাকেন তেমন নয়।
