লাইভ কনসার্টে বাগদানের ঘোষণা দিলেন পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডলাস

‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে আয়োজিত এক লাইভ কনসার্টে বাগদানের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিলেন ভারতীয়-মার্কিন পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডলাস। মঞ্চে নিজের বাগদত্ত শেখর চৌধুরীকে ডেকে এনে আংটি দেখিয়ে তিনি সবার সামনে এই সম্পর্কের কথা নিশ্চিত করেন।

কনসার্ট চলাকালীন জেসমিন বলেন, “ইনি হলেন আমার চৌধুরী সাহেব। তিনিই আমার আঙুলে আংটি পরিয়েছেন।” এরপর শেখর চৌধুরী মঞ্চে আসেন এবং দর্শকরা করতালি ও শিস দিয়ে তাঁদের স্বাগত জানান। জেসমিন তাঁর বাগদানের আংটিটি প্রদর্শন করেন এবং শেখরকে জড়িয়ে ধরেন। কনসার্টে তিনি ‘পাঞ্জেব’, ‘সিপ সিপ’, ‘শারারাত’, ‘ধুরন্ধর’, ‘ইললিগাল ওয়েপন’ এবং ‘ইয়ার না মিলে’-র মতো তাঁর অনেক জনপ্রিয় গান পরিবেশন করেন। ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর আওতায় তাঁর পরবর্তী শো-গুলো মুম্বাই, বেঙ্গালুরু এবং চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে।

By Arpita Debnath