বিদেশভূমেও হাজার কোটি পার রণবীরের ‘রামায়ণ’-এর

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। মাত্র আট দিনেই বিশ্বজুড়ে হাজার কোটি টাকার ব্যবসা করে নজির গড়েছে রণবীর কাপুর ও যশ অভিনীত এই ছবি। বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো দেশে ভারতীয় সিনেমার প্রচলিত আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি।

থাইল্যান্ডে মাত্র আট দিনেই প্রায় ৯ কোটি টাকার ব্যবসা করেছে ‘রামায়ণ’। কম্বোডিয়ায় আয় দেড় লক্ষ ডলার এবং মালয়েশিয়ায় প্রায় ৮ কোটি টাকা। অন্যদিকে, ভিয়েতনামে আট দিনেই ছবির ব্যবসা পৌঁছেছে ৩ কোটিতে। ইন্দোনেশিয়াতেও মাত্র দু’দিনে ১ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। নেপালেও ছবির জনপ্রিয়তা তুঙ্গে। সেখানে এখনও পর্যন্ত প্রায় ৮ কোটি টাকার ব্যবসা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে রামায়ণের নিজস্ব সংস্করণ ও সাংস্কৃতিক প্রভাব থাকায় ছবিটি দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। থাইল্যান্ডের ‘রামাকিয়েন’ এবং কম্বোডিয়ার ‘রিমকার’-এর মতো মহাকাব্যিক আখ্যানের সঙ্গে পরিচিত দর্শকদের কাছেও ভারতীয় রামায়ণের এই চলচ্চিত্র রূপ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। এদিকে, ভারতে এখনও পর্যন্ত ছবিটির মোট আয় প্রায় ৫৬৪ কোটি টাকা। সব মিলিয়ে দেশ-বিদেশের বক্স অফিসে ‘রামায়ণ’-এর সাফল্য ভারতীয় সিনেমায় নতুন নজির তৈরি করল।

By Durgasree Mitra