দীর্ঘ ১৯ বছর পর প্রিয় শহর কলকাতায় ফিরে বিশেষ সংবর্ধনা পেলেন লেখিকা তসলিমা নাসরিন। রবিবার তাজ বেঙ্গলে আয়োজিত ‘খোলা হাওয়া’ অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানান রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, শিল্পপতি হর্ষ নেওটিয়া, লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
সাহিত্য ও সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সংবর্ধনা গ্রহণ করে তসলিমা বলেন, “কলকাতায় এই ভালোবাসা পেয়ে আমি আপ্লুত।”
