‘রাজা শিবাজী’ ছবিতে বিশেষ ভূমিকায় রয়েছে রিতেশ-পুত্র

প্রকাশ্যে এল ‘রাজা শিবাজী’ ছবির প্রথম ঝলক। ছত্রপতি শিবাজীর চরিত্রে রয়েছেন রিতেশ দেশমুখ। শিবাজী-পত্নীর ভূমিকায় থাকছেন জেনেলিয়া। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কান্নায় ভেঙে পড়েন তারকাদম্পতি। ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে তারকাদম্পতির ছেলে রাহিল দেশমুখকে।  

এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে রাহিলের। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন রিতেশ ও জেনেলিয়া। ছবির সঙ্গে যুক্ত সকলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

ছবিটির প্রযোজনা করেছেন জ্যোতি দেশপাণ্ডে এবং জেনেলিয়া নিজেও। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিদ্যা বালন, মহেশ মঞ্জরেকর, সচিন খেডেকর, বোমান ইরানি, ফরদীন খান, জিতেন্দ্র জোশী ও অমোল গুপ্তে।

By Durgasree Mitra