রয়্যাল এনফিল্ড নিয়ে এলো নতুন আরামদায়ক ও সুবিধাজনক বৈশিষ্ট্যযুক্ত ২০২৬ ক্লাসিক ৩৫০

মিড-সাইজ (২৫০ সিসি থেকে ৭৫০ সিসি) মোটরসাইকেল বাজারের বিশ্বসেরা ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড তাদের অত্যন্ত জনপ্রিয় মডেল ক্লাসিক ৩৫০-এ নতুন দুটি আকর্ষণীয় বদল এনেছে। এই পরিবর্তনগুলো মূলত রাইডারদের সুবিধার কথা মাথায় রেখে করা হয়েছে, যাতে বাইক চালানোর অভিজ্ঞতা আরও চমৎকার হয়। এ সত্ত্বেও বাইকটির সেই চিরচেনা ক্লাসিক লুক একদম আগের মতোই বজায় রাখা হয়েছে।

প্রতিটা রাইডকে আরও সহজ ও আরামদায়ক করার জন্য ২০২৬ সালের এই নতুন ক্লাসিক ৩৫০ মডেলে যোগ করা হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। এই ফিচারটির কারণে ক্লাচ লিভার অনেক হালকা মনে হয় এবং সহজেই ব্যবহার করা যায়। বিশেষ করে শহরের জ্যামে কিংবা লম্বা দূরত্বের রাস্তায় বাইক চালানোর সময় এটি হাতের ওপর চাপ অনেক কমিয়ে দেয়। এর পাশাপাশি, এটি গিয়ার বাড়ানো বা কমানোর কাজটিকে আরও মসৃণ করে তোলে। ফলে যেকোনো ধরণের রাস্তায় রাইডারের আত্মবিশ্বাস ও স্বস্তি বহুগুণ বেড়ে যায়। প্রতিদিনের যাতায়াতকে আরও সুবিধাজনক করতে বাইকটিতে এখন একটি USB Type-C ফাস্ট চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। এর সাহায্যে বাইক চালানোর সময়ই রাইডাররা খুব সহজে তাদের স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস দ্রুত চার্জ করে নিতে পারবেন। ফলে প্রতিদিনের ছোটখাটো যাতায়াত হোক কিংবা দীর্ঘ সময় সবার সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

এই বাইকটির মূল চালিকাশক্তি হিসেবে রয়েছে রয়্যাল এনফিল্ডের সেই উন্নত ও সংশোধিত ৩৪৯ সিসি-র J-সিরিজ ইঞ্জিন। এই ইঞ্জিনটির কারণেই বাইকটি তার চিরচেনা ধীরস্থির ও রাজকীয় মেজাজ ধরে রেখেছে, সাথে দেয় চমৎকার লো-এন্ড টর্ক এবং অত্যন্ত মসৃণ পারফরম্যান্স। এর সাথে আরামদায়ক সোজা হয়ে বসার পজিশন, ভারসাম্যপূর্ণ চেসিস এবং ভরসাযোগ্য ব্রেকিং সিস্টেমের যুগলবন্দী ক্লাসিক ৩৫০-কে রাইডারদের কাছে দারুণ আকর্ষক করে তোলে। শহরের ব্যস্ত রাস্তা, খোলা হাইওয়ে কিংবা ছুটির দিনে ঘুরে বেড়ানো সব পরিস্থিতিতেই এই বাইকটি আপনাকে এক চমৎকার ও আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতা দেবে।

রয়্যাল এনফিল্ডের ঐতিহ্যবাহী ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি ক্লাসিক ৩৫০ বাইকটি তার চিরচেনা অবয়ব, হাতে তৈরি সূক্ষ্ম কাজ এবং অনন্য রাজকীয় রূপের মাধ্যমে আজও সেই চিরন্তন কারুকার্যকে ধরে রেখেছে। বাইকটির মূল ও দীর্ঘস্থায়ী চরিত্রকে বিন্দুমাত্র নষ্ট না করে আধুনিক যুগের প্রয়োজনীয় ফিচারগুলোর চমৎকার সমন্বয় ঘটানোর ফলে, ২০২৬ সালের ক্লাসিক ৩৫০ সেই সব রাইডারদের কাছে আজও সেরা মডার্ন ক্লাসিক বাইক হিসেবে রয়ে গেছে যারা এর খাঁটি ঐতিহ্য, আভিজাত্য এবং সত্যিকারের মোটরসাইকেল চালানোর আনন্দকে মূল্য দেন।

রাইডারদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি এই নতুন ফিচারযুক্ত ক্লাসিক ৩৫০ বাইকটি আজ থেকেই সমস্ত অনুমোদিত রয়্যাল এনফিল্ড শোরুমে ডুয়াল-চ্যানেল ভেরিয়েন্টে পাওয়া যাবে। মোটরসাইকেলটি নয়টি চমৎকার রঙের অপশনে বাজারে আনা হয়েছে, যার এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ₹১,৮৭,৪৩৪ টাকা থেকে।

By Business Bureau