‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর দীর্ঘদিন টিভির পর্দায় অধরা ছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়। পড়াশোনার জন্য কিছু দিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন সাইনা। তবে ফের অভিনয়ে ফিরতে চলেছেন তিনি।
টলিউড সূত্রের খবর, জি বাংলার একটি নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রেই নাকি দেখা মিলবে নায়িকার। এর মধ্যেই লুক সেট হওয়ার কথা থাকলেও তা হয়নি। সম্ভবত সোমবারই সব ঠিক হয়ে যাবে।
এই মুহূর্তে দশম শ্রেণির ছাত্রী সাইনা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী তিনি। একই সাথে ‘অভিনয়’ ও ‘পড়াশোনা’ সামাল দিতে ‘হোম স্কুলিং’-এর মাধ্যমেই পড়াশোনা করছেন সাইনা।
