ছবি মুক্তির পর মুম্বই ছাড়লেন সঞ্জয় দত্ত!

ক্যানসারের চিকিৎসায় আমেরিকায় পাড়ি জমালেন সঞ্জয় দত্ত। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তিনি। ইতিমধ্যে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘আখিরী সওয়াল’। ছবি মুক্তি পেতে না পেতেই মুম্বই ছাড়লেন সঞ্জয়।

বর্তমানে এক বন্ধুর সঙ্গে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন অভিনেতা। নিউইয়র্কের খ্যাতনামা মেমোরিয়াল স্লোয়ান কোট্টারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন তিনি। আপাতত ক্যানসারের কোনও তীব্র সমস্যা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। প্রতি বছর রুটিন চেকআপ করাতে এখানে আসেন তিনি। এবারও তার অন্যথা হল না।

উল্লেখ্য, ২০২০ সালে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন সঞ্জয়। একবারে তৃতীয় পর্যায়ে ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার সময়ে অভিনেতাকে কেমোথেরাপির পাশাপাশি শারীরিক ও মানসিক প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। জীবনে অনেক ওঠা-পড়ার সাক্ষী থাকলেও, এই মারণ রোগের খবর জানার পর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। সেই সময়ে নাকি টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন অভিনেতা।

By Durgasree Mitra