সাই বাবার চরিত্রে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে; ‘তেরা সাই’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে

দীর্ঘ চলচ্চিত্র জীবনে অভিনেতা সঞ্জয় মিশ্র গম্ভীর থেকে শুরু করে হাস্যরসাত্মক—নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি প্রথমবারের মতো পর্দায় সাঁই বাবার ভূমিকায় হাজির হতে চলেছেন। তাঁর আসন্ন চলচ্চিত্র ‘তেরা সাঁই’-এর মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে।

পলাশ মুচ্ছাল পরিচালিত এই ছবিটি শৈলেশ এস. সংঘভীর প্রযোজনা সংস্থা ‘এস৩ ফিল্মস’-এর ব্যানারে নির্মিত হচ্ছে। সঞ্জয় মিশ্র ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সায়াজি শিন্ডে, মনোজ যোশী, ওঙ্কার দাস মানিকপুরী, অবিকা গোর এবং রোহন মেহরা।

মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি নির্মাতারা ছবিটির পোস্টারও প্রকাশ করেছেন। পোস্টারে সাঁই বাবার রূপে সঞ্জয় মিশ্রকে দেখা যাচ্ছে, যিনি অসংখ্য ভক্ত দ্বারা পরিবেষ্টিত। পোস্টারে একটি কান্নারত শিশুর ছবিও রয়েছে, যা চলচ্চিত্রটির গল্পের আবেগঘন দিকটির ইঙ্গিত দেয়। ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে সাঁই বাবার জীবন, তাঁর বাণী এবং অলৌকিক কার্যকলাপকে কেন্দ্র করে। ২০২৭ সালের ৫ই ফেব্রুয়ারি ‘তেরা সাঁই’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

By Arpita Debnath