অনেক দিন যাবত পর্দায় দেখা যায়নি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন তিনি। বহুল প্রতীক্ষিত ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘কালরাত্রি ২’-এর মাধ্যমে আবারও দর্শকদের সামনে আসছেন তিনি। তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা বরাবরই দর্শকদের মন কেড়েছে। অসুস্থতার কারণে কিছু সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে—সেই খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে ফের এক নতুন রূপে তিনি হাজির হতে চলেছেন দর্শকদের সামনে।
পর্দায় ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু
