পশ্চিমবঙ্গে স্থানীয় স্তরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্টার হেলথ

পশ্চিমবঙ্গে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানির ‘আরোগ্য সেবা কেন্দ্রগুলি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পিরামল হেলথ-এর সহযোগিতায় পরিচালিত আসানসোল ও শিলিগুড়ির এই কেন্দ্রগুলিতে সাধারণ মানুষ বিনামূল্যে এমবিবিএস ডাক্তারের পরামর্শ, ল্যাব টেস্ট, ওষুধ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছেন।
এতদিন পর্যন্ত আসানসোল কেন্দ্রে ৬,৮০৫ জন এবং শিলিগুড়ি কেন্দ্রে ৪,৬৯৭ জন মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। আসানসোল কেন্দ্রটিতে ১৯৪ দিনের কার্যকালে প্রতিদিন গড়ে প্রায় ৩৫ জন এসেছেন এবং সেখানে ২,৬২৫টি ল্যাব টেস্ট ও ৬,৬১৩টি ফার্মেসি পরিষেবা দেওয়া হয়েছে। অন্যদিকে, শিলিগুড়ি কেন্দ্রটিতে ২০১ দিনে ১,৯৬০টি ল্যাব টেস্ট হয় ও তারা ৪,৫৬৬টি ফার্মেসি পরিষেবা প্রদান করেছে। উভয় কেন্দ্র মিলিয়ে মোট ৮,০০৬ জনকে উচ্চ রক্তচাপ এবং ৩,২৮৫ জনকে ডায়াবেটিসের জন্য স্ক্রিনিং করা হয়েছে। এছাড়া কেন্দ্রগুলি থেকে ১২৭টি নিউমোকক্কাল টিকা সহ নানান প্রতিরোধমূলক পরিষেবাও দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্সের কলকাতার বিজনেস হেড শ্রী অতীন রায় বলেন, “আসানসোল এবং শিলিগুড়িতে আমাদের আরোগ্য সেবা কেন্দ্রগুলি মানুষের দুর্দান্ত সাড়া পেয়েছে। যা প্রমাণ করে একটি কমিউনিটির কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবার সহজ প্রাপ্তি কতটা গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগের ক্ষেত্রে সময়মতো স্ক্রিনিং এবং নিয়মিত পরামর্শ প্রয়োজন, যা স্থানীয় স্তরের এই কেন্দ্রগুলোর মাধ্যমে খুব সহজেই বাড়ির কাছে দেওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে স্টার হেলথ তার সামাজিক দায়ীত্ব পালনে দেশের নয়টি রাজ্যে মোট ৩২টি এমন কেন্দ্র পরিচালনা করছে।

By Business Bureau