কারিনা ও পৃথ্বীরাজের ছবি ‘দাইরা’-র ট্রেলার মুক্তি পেয়েছে

মেঘনা গুলজার পরিচালিত অত্যন্ত প্রতীক্ষিত ক্রাইম-থ্রিলার চলচ্চিত্র ‘দাইরা’-র অফিসিয়াল ট্রেইলার মুক্তি পেয়েছে। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর ও পৃথ্বীরাজ সুকুমারন। জংলি পিকচার্স এবং পেন স্টুডিওর ব্যানারে প্রযোজিত এই জোরালো ও অনুসন্ধানী ক্রাইম-থ্রিলারটি সত্য ঘটনার ছায়ায় নির্মিত।

ট্রেইলারের শুরুতেই ডিসিপি অজুনি কোহলি হিসেবে কারিনা কাপুর এবং ডিসিপি রমণ কুমার হিসেবে পৃথ্বীরাজ সুকুমারনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। অজুনিকে একজন শান্ত ও সংযত পুলিশ কর্মকর্তা হিসেবে দেখানো হয়েছে যিনি কঠোরভাবে নিয়ম মেনে কাজ করেন; অন্যদিকে রমণকে দেখা যায় একজন আক্রমণাত্মক কর্মকর্তা হিসেবে, যিনি মূলত ফলাফলের ওপরই বেশি গুরুত্ব দেন।

একটি বিতর্কিত ‘এনকাউন্টার’-কে কেন্দ্র করে দুই কর্মকর্তার মধ্যে সংঘাতের সূত্রপাত হলে গল্পের মোড় ঘুরে যায়। এরপর তাদের মধ্যকার উত্তপ্ত তর্ক-বিতর্ক, তীব্র বাদানুবাদ এবং মানসিক লড়াই গল্পের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। মেঘনা গুলজার পরিচালিত ‘দাইরা’ ছবিটি ২০২৬ সালের ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

By Arpita Debnath