ফের হাসপাতালে ভর্তি সুজিত গুহ

ফের হাসপাতালে ভর্তি প্রবীণ পরিচালক সুজিত গুহ। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন কয়েক দিন আগে। সূত্রের খবর, আবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে পরিবারের তরফে জানা গিয়েছে, গুরুতর কোনো অসুস্থতা নেই, চিকিৎসকের পরামর্শে পর্যবেক্ষণের জন্য তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সুজিতবাবু ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। সঠিক চিকিৎসায় তিনি আগের তুলনায় ভালো আছেন, তবে কিছু স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। বয়সজনিত কারণে কিছুটা অ্যালঝাইমার্সও ছিল, যা এই অসুস্থতা আরও জটিল করে তুলেছে।

সম্প্রতি আর্টিস্ট ফোরামের বৈঠকেও সুজিত গুহকে দেখা গিয়েছিল। খবর ছড়িয়েছিল, তিনি আবার ছবি নির্মাণ শুরু করতে পারেন। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন তিনি।

By Durgasree Mitra