ভারতে অন-ডিমান্ড কনভিনিয়েন্স প্ল্যাটফর্মে পথিকৃৎ সুইগি (এনএসই: সুইগি/বিএসই: 544285) ঘোষণা করল কলকাতায় কোন রেস্তোরাঁগুলি সুইগি রেস্তোরাঁ অ্যাওয়ার্ড 2026 জিতল উল্লেখ্য, সারা দেশেই এই অ্যাওয়ার্ড ছিল সুইগির এযাবত্কালের বৃহত্তম এডিশন। এই অ্যাওয়ার্ডের জন্য যে ভোট নেওয়া হয়েছিল, তখন 6.43 লক্ষ অনন্য ইউজারের থেকে 1.3 কোটির বেশি ভোট পাওয়া গিয়েছিল। যা ছিল অভূতপূর্ব। গত বছরের তুলনায় 2.2 গুণ বেশি ভোট পড়েছে। এই ভাবে এই অ্যাওয়ার্ডের এ বছরের সংস্করণটি সর্বোত্তম হয়ে উঠেছে।
এ বছর এই অ্যাওয়ার্ডের জন্য 160-এর বেশি শহরকে বেছে নেওয়া হয়েছিল, 110 টি ক্যাটাগরি ছিল, এবং 15,000-এর বেশি ব্র্যান্ড এই অ্যাওয়ার্ড জিতেছে। এই অ্যাওয়ার্ড উদযাপন করেছে সর্বোত্তম ফুড ডেলিভারি ও ডাইন-আউটের অভিজ্ঞতাকে। এই অ্যাওয়ার্ডের জন্য ভোট দিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছেন। যেমন, 43.8 লক্ষ ইউজার ভোটিং লিঙ্ক শেয়ার করেছেন। এই ভোট দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মের 25 হাজার নতুন ইউজারও অংশগ্রহণ করেছেন। এই অ্যাওয়ার্ডের 2026-এর এডিশন আরও গভীর ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে রিজিওনাল ক্যাটাগরি ও সিটি-লেড ইনপুট-এর মাধ্যমে। এর পাশাপাশি শহরকে বাছাই করার দিকটিকেও সর্বাত্মক করে তুলে হয়েছে। এখানে বিশেষ করে জোর দেওয়া হয়েছে এই বিষয়টির উপর যে দিল্লির মতন মার্কেট থেকে যেন অনেক বেশি মানুষের অংশগ্রহণ হয়।
কলকাতায় ফুড ডেলিভারি ও ডাইন-আউট ক্যাটাগরিগুলির লোকাল লিজেন্ডরা এই শহরের দুটি দিককে প্রতিফলিত করেছে। একটি হল বৈচিত্র এবং অপরটি হল খাবার নিয়ে ক্রমশ বদলাতে থাকা রুচি। ফুড ডেলিভারির বিভাগে শীর্ষ বিজয়ীরা হল ওউধ 1590, আর্সালান, উইফিট- প্রোটিন বাউল্স, স্যালাড্স অ্যান্ড স্যান্ডুইচেস, চাওম্যান, ও মিও আমোরে- দ্য কেক শপ। বিজয়ীদের তালিকায় একদিকে যেমন আইকনিক লিগ্যাসি ব্র্যান্ড আছে, অন্যদিকে নতুন যুগের প্রিয় রেস্তোরাঁ ও খাবারের দোকানও আছে। ডাইনিং আউট বিভাগে কলকাতা শহরে চ্যাম্পিয়ন হয়েছে যেসব জনপ্রিয় ডেস্টিনেশন সেগুলি হল রুটস, ওজি বাই দ্য লেক, ওউধ 1590, ইডেন কোর্টইয়ার্ড, ও চাওম্যান।
এই অ্যাওয়ার্ড সম্পর্কে সুইগি ফুড মার্কেটপ্লেস-এর চিফ বিজনেস অফিসার সিদ্ধার্থ ভাকু বললেন, “ভারতের সবচেয়ে ডায়নামিক ফুড মার্কেটগুলির মধ্যে বরাবরই অন্যতম স্থান ধরে রেখেছে কলকাতা। এখানকার উপভোক্তারা সক্রিয় ভাবে নিজের রুচি-পছন্দের মাধ্যমে ট্রেন্ড তৈরি করতে থাকেন। এই শহরের মানুষ যে-হারে এ বছর সুইগি রেস্তোরাঁ অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করেছেন, তা সত্যিই অভাবনীয়। তাঁদের এই দুর্দান্ত অংশগ্রহণের মধ্য দিয়ে খাবারের প্রতি শহরের মানুষের গভীর ভালবাসাই ফুটে উঠেছে। তাঁরা আইকনিক লিগ্যাসি ব্র্যান্ডকে পছন্দ করার পাশাপাশি নতুন উঠে আসা প্রিয় রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলিকেও পছন্দ করেন।”
