Bharti Singh

ব্যাংকক থেকে ফিরেই ধুম জ্বর ভারতীর

ব্যাংকক থেকে ফিরেই ধুম জ্বর ভারতীর

ব্যাংকক থেকে ফেরার পরই গুরতর অসুস্থ ভারতী সিংহ। করোনা আবহে ভেঙে পড়েছেন তিনি। দেশে এবং সারা বিশ্বে আবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা। যদিও চিকিৎসক ও বিশেষজ্ঞেরা জানিয়েছেন, করোনার এই ভ্যারিয়েন্ট তেমন উদ্বেগজনক নয়। কিন্তু নিজের শারীরিক অবস্থা নিয়ে আতঙ্কিত ভারতী। নিজের ইউটিউব চ্যানেলে নিজের পরিস্থিতির কথা ভাগ করে নিলেন কৌতুকশিল্পী। অভিনেত্রী তথা কৌতুকশিল্পী নিয়মিত ভ্লগিং-এর মাধ্যমে অনুরাগীদের সংস্পর্শে থাকেন। সম্প্রতি একটি ভিডিয়োয় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সেখানেই নিজের স্বাস্থ্যের বিষয়ে বলতে গিয়ে ভারতী জানান, কিছুদিন আগে ব্যাংকক গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পর থেকে কিছুতেই জ্বর কমছে না তাঁর। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি। ভারতী বলেন, “হর্ষ (ভারতীর…
Read More
অস্ত্রোপচার হবে ভারতীর, ছেলের জন্য কেঁদে ভাসাচ্ছেন ‘কমেডি ক্যুইন’

অস্ত্রোপচার হবে ভারতীর, ছেলের জন্য কেঁদে ভাসাচ্ছেন ‘কমেডি ক্যুইন’

ভারতী সিংকে আচমকাই হাসপাতালে ভর্তি করা হলো। তিনি এইমুহূর্তে ‘ডান্স দিওয়ানে সিজন ৪’ সঞ্চানলার দায়িত্বে রয়েছেন। তবে বিগত তিন দিন ধরে অসহ্য পেট ব্যথার জেরে ‘কমেডি ক্যুইন’কে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি তাঁর অস্ত্রোপচার করা হবে। যা খাচ্ছিলেন, তাতেই নাকি অ্যাসিড হয়ে যাচ্ছিল। কিন্তু ভারতীর কী হয়েছে? হাসপাতালে যাওয়ার পর তাঁকে একাধিক টেস্ট করাতে হয়েছে চিকিৎসকদের পরামর্শে। সেখানেই ধরা পড়েছে ‘কমেডি ক্যুইন’-এর গলব্লাডার স্টোন। যার জেরে তিনি নিত্যদিন অসহ্য যন্ত্রণায় ভুগছেন। কোকিলাবেন হাসপাতাল থেকেই ভারতী সিং একটি ব্লগ পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সমস্ত তথ্য ভাগ করে নিয়েছেন। সেখানেই কাঁদতে দেখা গেল তাঁকে। হাসপাতালে থেকে একরত্তি…
Read More