16
Jul
দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে বিনোদনের রুপোলি পর্দায় ফিরতে চলেছেন বলিউডের প্রথমসারির দুই জনপ্রিয় অভিনেতা। শুধু তাই নয় পর্দায় এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন বলিউডের এই দুই তারকাবৃন্দ। কথা হচ্ছে বলিউডের দুই মেগাস্টার শাহরুখ খান এবং সঞ্জয় দত্তকে নিয়ে। এই প্রথমবার বড় পর্দায় দর্শক একসঙ্গে পেতে চলেছেন এই দুই অভিনেতাকে। আর এমন দুই তারকার একসঙ্গে আসা মানেই বড় পর্দায় বিগ সারপ্রাইজ। এরআগে বলিউডের কোনও ছবিতে সেভাবে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। তবে এবার দর্শকের সেই আশা পূর্ণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবার একসঙ্গে এক ছবিতে দেখা যেতে চলেছে বলিউডের দুই সুপারস্টারকে। জানা যাচ্ছে, রাখী নামে সিনেমায় একসঙ্গে পর্দায় দেখা যাবে…
