10
Nov
একটা গোটা বছর কেটে গেলেও এখন পর্যন্ত কোনো কিনারা হয়নি তার মৃত্যুর৷ একই জায়গায় রয়ে গেছে তার মৃত্যুর মামলা৷ এরই মধ্যে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ডিফ্রিজ’ করার নির্দেশ দিল আদালত৷ অর্থাৎ পুনরায় আর্থিক লেনদেন করতে পারবেন রিয়া৷ সুশান্তের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং৷ ঘটনার তদন্তে নেমে ইডি জানায় সুশান্তের অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা তোলা হয়েছে৷ সেই টাকা সরাসরি রিয়ার ব্যাঙ্কে ঢোকেনি৷ কিন্তু তাঁর আয় ও ব্যয়ের মধ্যে বিশাল তারতম্য দেখার পর রিয়ার অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়৷ অন্যদিকে নিজের অ্যাকাউন্ট এবং ইলেকট্রনিক্স গ্যাজেটস ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী৷ সেই…
