Entertainment

আম্বানির পরিবারের পক্ষ থেকে ৫০ কোটির হীরে রাখি সাওয়ান্তকে?

আম্বানির পরিবারের পক্ষ থেকে ৫০ কোটির হীরে রাখি সাওয়ান্তকে?

‘ড্রামা কুইন’ অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নাকি আম্বানিরা ৫০ কোটির হীরে উপহার দিয়েছে। এই নিয়ে এখন উত্তাল গোটা সামাজিক মাধ্যম। সত্যিই কি রাখি সাওয়ান্তকে হীরে উপহার দিয়েছে আম্বানির পরিবার? দিলেও তার পিছনে আসল রহস্য কী? সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে। রাখি সাওয়ান্ত বলছে, ‘আম্বানি পরিবারের পক্ষ থেকে আমাকে একটি ৫০ কোটির হীরের আংটি দেওয়া হয়েছে উপহার হিসেবে। অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষ্যেই তাঁরা আমাকে এই আংটিটি দিয়েছেন। সুস্মিতা সেনের আংটির হীরের থেকেও এটি আকারে অনেক বড়। অনিল আম্বানি ওঁকে আংটিটি দিয়েছিল। আমাকে এই আংটি দেওয়া হয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা বিয়ের জন্য। আমি ওঁদের বিয়েতে পারফর্ম…
Read More
মেট গালায় ইশা আম্বানির শাড়ির বিশেষত্ব জানেন?

মেট গালায় ইশা আম্বানির শাড়ির বিশেষত্ব জানেন?

কাল নিউইয়র্কে ছিল ফ্যাশনের সবচেয়ে বড় রাত। জেনিফার লোপেজ থেকে শুরু করে আলিয়া ভাট, ইশা আম্বানি সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এইদিন সকলের পোশাকই ছিল নজরকাড়া। আলিয়া পড়েছিলেন সব্যসাচীর কালেকশন। অন্যদিকে ইশা আম্বানির পরনে ছিল ‘The Garden of Time’। ইশার স্টাইলিস্ট ছিলেন অনিতা শ্রফ আদজানিয়া। তিনি গোটা পোশাকটি তৈরি করেছেন হ্যান্ড এমব্রয়ডারির সাহায্যে। পোশাকটি দেখলেই বোঝা যাবে যেন কোনও পৃথিবীর সমস্ত সুন্দর ফুল দিয়ে সজ্জিত স্বর্গরাজ্য । আর সেই ফুলের বাগানে খেলা করে বেড়াচ্ছে একদল প্রজাপতি, ড্রাগনফ্লাইরা। জানেন এই ড্রেসটি বানাতে সময় লেগেছে প্রায় ১০,০০০ ঘণ্টারও বেশী।
Read More
প্রথমবার দাদার মঞ্চে ডোনা গাঙ্গুলীর গ্র্যান্ড পারফরমেন্স

প্রথমবার দাদার মঞ্চে ডোনা গাঙ্গুলীর গ্র্যান্ড পারফরমেন্স

আজ ৫ই মে দাদাগিরি গ্র্যান্ড ফিনালে। সারা বছর ধরে যে সমস্ত জেলাগুলি ভালো পারফরম্যান্স করেছে, তাদেরকে নিয়েই হবে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। প্রথম ছয়টি জেলায় পারবে অংশগ্রহণ করতে। আর এই অনুষ্ঠানে প্রথমবার ডোনা গাঙ্গুলির পারফরম্যান্স দেখতে পারবেন আপনারা। দাদাগিরি গ্র্যান্ড ফিনালে ডোনা গাঙ্গুলীর গ্র্যান্ড ডান্স পারফরম্যান্স। আজ ঠিক সাতটায় জি বাংলায় দেখা যাবে। এই অনুষ্ঠানটি চলবে বেশ কিছু ঘণ্টা। আর এই অনুষ্ঠান জুড়েই অনেকটা সময় থাকবেন ডোনা গাঙ্গুলি।
Read More
বিদেশে ছুটি কাটাচ্ছেন প্রশ্মিতা- অনুপম

বিদেশে ছুটি কাটাচ্ছেন প্রশ্মিতা- অনুপম

মার্চ মাসের দুই তারিখে খুব সাধারণ ভাবেই বিয়ে সেরেছিলেন অনুপম। গানের জগতে মানুষ প্রশ্মিতার সঙ্গে তিনি বিবাহ করেছিলেন। কেটে গিয়েছে বিয়ের দু মাস। তারপর থেকে কাজের চাপে আর ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। অবশেষে মিলল সময়। বিদেশ সফরে গেছেন প্রশ্মিতা-অনুপম। ফেসবুকে ছবি পোস্ট করে গায়ক লিখেছেন 'টার্কিস হলিডে'। অবশেষে দুমাস পর বিদেশে হানিমুন সারলেন। অবশ্যই তাকে হানিমুন না বলে ছুটি কাটানোও বলা যেতে পারে। দুজনেই গানের জগতের মানুষ। ফলে ছুটি পাওয়া একটু মুশকিল হয়ে ওঠে কাজের চাপে।
Read More
বলিউডের বাদশার বিয়ের সানাই ফের বাজলো?

বলিউডের বাদশার বিয়ের সানাই ফের বাজলো?

বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া এবং শাহরুখ খানের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছিল। এমনকি এক সময় শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার জন্য নাকি গৌরী খান এবং শাহরুখের সম্পর্কের ইতি হতে চলেছে। সম্প্রতি সেই গুঞ্জন আরো একবার তাজা হল। প্রসঙ্গত উল্লেখ্য, ডন সিনেমার শুটিংয়ের সময় নাকি শাহরুখ এবং প্রিয়াঙ্কা সম্পর্ক শুরু হয়েছিল। তাদেরকে বেশ কিছুবার ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এমনকি সেই সময় শোনা গিয়েছিল শাহরুখ এবং প্রিয়াঙ্কা নাকি গোপনে ইসলাম মতে বিয়েও করেছিলেন। তবে তার সত্যতা সামনে আসেনি।
Read More
বাবা-মার সম্পর্ক নিয়ে মুখ খুললেন জাহ্নবী

বাবা-মার সম্পর্ক নিয়ে মুখ খুললেন জাহ্নবী

দুবাইয়ের হোটেলে ভয়াবহ সেই ঘটনা, আজ থেকে প্রায় ছয় বছর আগে ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে বলিউডের ড্রিম গার্ল শ্রীদেবীর মৃত্যু হয়। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছিল, তা আজও রহস্য রয়ে গেছে। শ্রীদেবীর মৃত্যু ঘিরে বহু গুজব, রটনা রটেছিল। এমনকি বনি কাপুর নাকি শ্রীদেবীর মৃত্যুর জন্য দায়ী এই বিস্ফোরক কথাও অনেককে বলতে শোনা গেছে। তবে ছয়বছর পরেও সত্য আজও অজানাই রয়ে গেছে। সম্প্রতি উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। এবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। জাহ্নবীর বক্তব্য অনুযায়ী, শ্রীদেবী বরাবরই স্বাস্থ্য সচেতন, তার রূপ এবং শারীরিক গঠন দেখেই বুঝতে পারি। রূপে গুনে তিনি অনন্য ছিলেন। শুধু নিজেকে নিয়ে…
Read More
অবসরে যেতে চান শাহরুখ খান? সত্যিটা জানালেন

অবসরে যেতে চান শাহরুখ খান? সত্যিটা জানালেন

৫০ বছরের গন্ডি পেরিয়েও যেকোনো ২৫ বছরের যুবক নায়ককে বলে বলে গোল দেবেন তিনি। গত বছরে পরপর তিনটি ব্লকবাস্টার ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। পাঠান, জওয়ান, ডঙ্কি দর্শকদের মন কেড়ে নিয়েছে। তিনটি ছবি বক্স অফিসে মোটা টাকা কামিয়েছে। শুধু তাই নয় সিনেমাগুলিতে শাহরুখের লুক দেখে ফিদা সব বয়সের রমোনীরা। তবে এই অসাধারণ কামব্যাকের পর কেন অবসরে যেতে চাইছেন তিনি? কিং খান জানান তিনি অবসরে নন বরং একটি ব্রেকে যেতে চান। কারণ তিনটি ছবির শুটিং করে তিনি বড়ই ক্লান্ত। ফলে একটু বিশ্রাম তার দরকার। একটু বিশ্রাম নিয়েই জুন জুলাই মাসে তিনি তার পরবর্তী ছবির শুটিং শুরু করবেন।
Read More
শাহরুখ খান খুনি? নিজেই জানালেন অভিনেতা

শাহরুখ খান খুনি? নিজেই জানালেন অভিনেতা

শাহরুখ খানের মতো অভিনেতাও নাকি খুন করেছেন! আপনারও বিশ্বাস হচ্ছে না তো? তবে এটাই সত্যি। শাহরুখ অভিনীত "কভি খুশি কভি গাম" সিনেমাতে অভিনয় করার সময় এক সাক্ষাৎকারে তিনি এই কথা স্বীকার করেছিলেন। বিদেশি এক সাংবাদিককে সাক্ষাৎকার দেবার সময় তিনি বলেন, " হ্যাঁ আমি একটি মহিলাকে ছাদ থেকে ফেলে দিয়েছিলাম। মহিলাটি কার্নিশে বসেছিল, সেই সময় আমি ঘাড় ধাক্কা দিয়ে ফেলেদি।" চমকে গেলেন তো! তবে বাস্তবে নয় শাহরুখ বলেছিলেন তা সিনেমার কথাই। বাজিগর সিনেমাতে শাহরুখকে দেখা গিয়েছিল হিরো ভিলেনের ভূমিকাতে। সেখানেই গল্পের নায়িকা শিল্পাকে তিনি ফেলে দিয়েছিলেন।
Read More
আদৃত কৌশাম্বীর বয়সের ফারাকের রহস্য ফাঁস

আদৃত কৌশাম্বীর বয়সের ফারাকের রহস্য ফাঁস

পর্দার দিদিয়ার গলাতেই অবশেষে মালা পড়াতে যাচ্ছেন সকলের প্রিয় ' উচ্ছেবাবু '। এত কটাক্ষ, এজ সেমিং, নিন্দা কোন কিছুই খন্ডাতে পারল না আদৃত কৌশাম্বীর এক হওয়া। এমন কি আদৃতের সাথে প্রেমের সম্পর্ক সামনে আসার পরে কৌশাম্বীর কপালে জুটে ছিল ' বুড়ি ' , ' ডাইনি ' , ' শাকচুন্নি ' র তকমাও। আদৃত নাকি তার থেকে বয়সে বড় এক মহিলাকে বিয়ে করছে। সত্য কি তাই? জেনে নিন আদৃত কৌশাম্বীর বয়সের পার্থক্য কত? রইল হিসেব। আদৃতের বর্তমান বয়স ৩১ বছর। তার জন্ম সাল ১৯৯২ সালের ২৫ মে। অন্যদিকে কৌশাম্বীর বয়স বর্তমানে ২৭ বছর। ১৯৯৬ সালের ১৪ জুলাই হয়েছিলেন তিনি। আদৃত কৌশাম্বীর…
Read More
ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে গানকে বিদায় জানালেন রূপঙ্কর!

ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে গানকে বিদায় জানালেন রূপঙ্কর!

কিছুদিন আগেই গায়ক রূপঙ্কর বাগচী তার গানের স্কুলের কথা সকলকে জানিয়েছিলেন। কিন্তু মাত্র এক দু দিনের ব্যবধানেই পাল্টে গেল সব। চিরজীবনের জন্য গান কে আলবিদা জানাচ্ছেন রূপঙ্কর? কিন্তু কেন? ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে ছবি পোস্ট করে ফেসবুকে তিনি ক্যাপশনে লিখেছেন ' বিদায় '। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। পোস্ট ঘিরে ধেয়ে আসছে একাধিক কৌতুহলী প্রশ্নের বান। রূপঙ্কর অনুরাগীরা ভেঙে পড়েছেন। বেশ কিছু অনুরাগীরা তো আবার শোকে অশ্রু জল হচ্ছেন। কেকের মৃত্যু কি ঘিরে রূপঙ্কর বাগচীকে বহু শিকার হতে হয়েছিল। তবে শিল্পী তার শিল্পকে ভুলে যাক তা বোধহয় কেউই চায়না। অনেক অনুরাগীদের আবার ধারণা নতুন কোন গান আসতে চলেছে…
Read More