05
Apr
টলিউডে তিনি সবার বুম্বাদা। বাংলা সিনেমা এখন প্রায় অভিভাবকের মতো। তবে এবার টলিউডের বাইরে বলিউড নিয়ে ভাবছেন অভিনেতা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর হিন্দি ওয়েব সিরিজ 'জুবিলি'। বর্তমানে সেই ধারাবাহিকের প্রচারে ব্যস্ত অভিনেতা। হয়তো অনেকেই জানেন, আবার জানেন না, সালমান খানের ক্যারিয়ারের মোড় নেওয়া ছবি 'মেয়নে পেয়ার কিয়া' প্রথমবার প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে এসেছিল। সম্প্রতি এই সুপারহিট ছবি নিয়ে ছবির পরিচালক সুরজ বরজাতিয়াকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। প্রসেনজিৎ এর আগে বেশ কয়েকবার এই ছবি নিয়ে খোলামেলা কথা বললেও এবার নতুন 'জুবিলি' ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলতে চাননি তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সব কথা এখন ছেড়ে দিন,…
