06
Jun
চলে গেলেন ‘মহাভারত’ ছবির শকুনি কাকা ও অভিনেতা গুফি পেন্টাল। সোমবার (৫ জুন) ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ অভিনেতা। প্রবীণ অভিনেতার মৃত্যুতে ভারতের বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে অভিনেতার ছেলে হ্যারি পেন্টাল ঘোষণা করেছেন, 'অত্যন্ত দুঃখের সাথে আমার বাবা গুফি পেন্টাল আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের সবার মধ্যে শান্তিতে মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্র জানায়, অভিনেতা গুরুতর অসুস্থ ছিলেন এবং ৩১ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছয়-সাত দিন ধরে তিনি বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন। তার হার্ট ও কিডনির বেশ কিছু সমস্যা ছিল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তির…
