11
Jul
একসময় কুষ্ঠ হলেই আক্রান্তকে একঘরে করে রাখা হত। পড়শি, আত্মীয়-বন্ধু, এমনকি অতি আপনজনের কাছ থেকেও ভীষণ খারাপ ব্যবহার জুটত তাঁদের। সময় বদলেছে। কিন্তু আজও মানসিকতার বদল ঘটেনি। এখনও ক্যানসার নিয়ে একই ছুতমার্গ রয়েছে কোথাও কোথাও। এই নিয়ে সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা চন্দন সেন। মঞ্চাভিনয়ের পাশাপাশি তিনি পর্দার অভিনেতাও। ‘অশোকনগর নাট্য আনন’ তাঁর সংগঠন। চন্দন বলেন, “জানেন, আমার এই সংগঠনে দু’জন অভিনেত্রী আছেন যাঁরা ক্যানসার আক্রান্ত। সেই কারণে তাঁরা তাঁদের পাড়ায় ব্রাত্য। বিয়েবাড়ি-সহ কোনও অনুষ্ঠানের আমন্ত্রণ পান না। পড়শিরা রীতিমতো এড়িয়ে চলেন তাঁদের! তাঁরা নিজেদের রোগ লুকোতে বাধ্য হন।” নিজেও ক্যানসার আক্রান্ত চন্দন। নিয়মিত চিকিৎসার মধ্যে রয়েছেন তিনি। তারপরেও রোগ…
