11
May
করোনাকালে ফের মানবিক দেব। মানুষের পাশে দাঁড়াতে নতুন পদক্ষেপ অভিনেতা সাংসদের। নিজের রেস্তরাঁ থেকে বিনামূল্যে কোভিড আক্রান্তদের খাবার সরবরাহ করছেন তিনি। মঙ্গলবার টুইটারে নিজেই এ খবর প্রকাশ্যে এনেছেন অভিনেতা। লিখেছেন, ‘আমাদের দল টলি টেলস এবং সর্দারনি পরমজিৎ কউর মেডিক্যাল ট্রাস্টের তরফ থেকে করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ৫০ জনকে খাবার দেওয়ার মাধ্যমে আমরা উদ্যোগটি শুরু করলাম। আগামী দিনে চাহিদা অনুযায়ী এই সংখ্যা আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন মতো টলি টেলস থেকে এই পরিষেবা নিতে পারেন’। তবে এই প্রথম নয়, অতীতেও নানা ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তারকা-সাংসদ। বহু পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন তিনি। অতিমারির সময়…
