আসছে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড ২’

আরিয়ান খানের পরিচালনায় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর দ্বিতীয় সিজন আসতে চলেছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মার্চে শুরু হতে পারে নতুন সিজনের শুটিং।

প্রথম সিজনের অধিকাংশ অভিনেতাই দ্বিতীয় মরসুমে ফিরতে পারেন। লক্ষ্য, সহর বম্বা, ববি দেওল, রাঘব জুয়াল ও অনন্যা সিংহের পাশাপাশি মোনা সিংহ, মনোজ পহওয়া, মনীশ চৌধুরী ও রজত বেদীকেও দেখা যেতে পারে। তবে নতুন মুখ যুক্ত হবে কি না, তা এখনও জানা যায়নি।

২০২৫ সালের সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল প্রথম সিজন। আরিয়ানের পরিচালনা ও চিত্রনাট্যে তৈরি এই সিরিজটি প্রযোজনা করেছে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট। দ্বিতীয় সিজনের গল্প নিয়ে নির্মাতারা এখনও বিস্তারিত কিছু জানাননি। নেটফ্লিক্সের তরফেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

By Durgasree Mitra