ফের বড়পর্দায় ফিরছে ‘দেশু’ জুটি

দর্শকমহলে বহুল চর্চিত দেব-শুভশ্রী জুটি। অনুরাগীদের কাছে তাঁরা ‘দেশু’ নামে পরিচিত। সম্প্রতি সমাজমাধ্যমে এক সুখবর দিলেন অভিনেত্রী। এ বছর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি। ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে ছবির দিনক্ষণও।    

জানা গিয়েছে, আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলেছে। ‘দেশু’ মানেই অ্যাকশন, রোম্যান্সের দুর্দান্ত মিশেল। একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই নস্টালজিক জুটি।

দীর্ঘদিন পর ফের বড়পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। খবর ছড়াতেই  অনুরাগীদের মধ্যে খুশির আবহ।  

By Durgasree Mitra