সমাপ্ত ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিক, এ বার কী করবেন সুস্মিত-উষসী?

শেষ হচ্ছে রাজ চক্রবর্তীর ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিক। উষসী রায় ও সুস্মিত মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক দর্শকমহলে সাড়া ফেলেছে। দেড় বছর ধরে সাড়ে চারশোরও বেশি পর্ব উপহার দিয়েছে এই ধারাবাহিক। খবর, গত পরশুই শুটিং শেষ করেছে টিম। ইতিমধ্যেই পরবর্তী ধারাবাহিক তৈরিতে ব্যস্ত রাজ। পরবর্তী কাজের ভাবনা প্রসঙ্গে কী বললেন ‘গৃহপ্রবেশ’-এর নায়ক-নায়িকা?

এ প্রসঙ্গে একই সুর সুস্মিত-উষসী’র। উভয়েই আপাতত একটু বিশ্রাম চান। সুস্মিত বলেন, “টানা দেড় বছর একটি চরিত্রকে ধারণ করা সহজ নয়। তাই তার থেকে বেরোতে একটু সময় লাগবে।” নিজেকে সেই সময়টাই দিতে চান অভিনেতা। এর মধ্যেই নানা মাধ্যম থেকে ডাকও আসছে। তবে চিত্রনাট্য এবং নিজের চরিত্রের গুরুত্ব বুঝে তবেই সিদ্ধান্ত নেবেন সুস্মিত। অন্যদিকে, ছুটির মেজাজে রয়েছেন উষসীও। এখনও চরিত্রের রেশ কাটেনি তাঁরও।

By Durgasree Mitra