জনপ্রিয় ধারাবাহিক ‘সাধক বামাখ্যাপা’-র চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (৫২) আর নেই। পুরী থেকে ফেরার পথে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। কলকাতায় এনে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।
ঋতমের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। তাঁর ঘনিষ্ঠ বন্ধু শিবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, টেকনিশিয়ান স্টুডিয়োয় তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হবে। ‘মহাপীঠ তারাপীঠ’, ‘কিরণমালা’, ‘দেবী চৌধুরাণী’, ‘কৃষ্ণ’, ‘সাধক রামপ্রসাদ’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক তাঁর ঝুলিতে রয়েছে।
অভিনেতা-পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, তাঁর লেখনীর জোরেই ‘সাধক বামাখ্যাপা’ দীর্ঘদিন চলেছে। দীর্ঘদিন স্পন্ডিলাইটিস ও আর্থ্রাইটিসে ভুগলেও সদা হাস্যমুখ ছিলেন ঋতম। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া।
প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল
