প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা। এই সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে পারুল ও রায়ানের জনপ্রিয় কাহিনি ‘পরিণীতা’। ৬.৩ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহার নতুন জুটি অল্প দিনেই দর্শকের মন জয় করেছে। কাহিনিতে নায়ক-নায়িকার ঘনিষ্ঠতা বাড়ায় রেটিংয়ে তার ইতিবাচক প্রভাব পড়েছে। ৬.০ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। একই রেটিং নিয়ে যৌথভাবে এই স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’।
তৃতীয় স্থানে উঠে এসেছে ‘রাঙামতি তীরন্দাজ’। ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৫.৯। চতুর্থ স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’, প্রাপ্ত নম্বর ৫.৭। ৫.৪ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’।
