ভিডা প্রবেশ করল এশিয়া বুক অফ রেকর্ডস-এ ভিডা ইভুটার ভিএক্স2 প্লাস 4.4 কেডব্লিউএইচ লঞ্চ করে

হিরো মোটোকর্প-এর ভিডা তার ইলেকট্রিক লাইন-আপ মজবুত করলে নতুন ভিডা ইভুটার ভিএক্স2 প্লাস 4.4 কেডব্লিউএইচ লঞ্চ করে। এই লং-রেঞ্জ ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে ব্র্যান্ড-এর এই লক্ষ্যকে আরও দ্রুত পূরণ করার জন্য— ‘ঘর ঘর ইভুটার।’ নতুন এই গাড়িটি যুক্ত হওয়ার পর ভিডা এখন দিচ্ছে চারটি আলাদা রকমের ভিএক্স2 ভ্যারিয়েন্ট, যেগুলোকে তৈরি করা হয়েছে ভারতীয় রাইডারদের বৈচিত্র্যময় জীবন যাপন ও চাহিদার কথা মাথায় রেখে। এই নতুন লং-রেঞ্জ ভ্যারিয়েন্ট বিভিন্ন দেশে এক ঐতিহাসিক অভিযান চালিয়ে নিজের অতুলনীয় স্থায়িত্বকে প্রমাণ করেছে। আনুষ্ঠানিক ভাবে ‘লংগেস্ট জার্নি বাই অ্যান ইলেকট্রিক স্কুটার’ (কোনও ইলেকট্রিক স্কুটারের দ্বারা দীর্ঘতম সফর)-এর নজির গড়ে এশিয়া বুক অফ রেকর্ডস-এ স্থান করে নিয়েছে।  ভিডা ইভুটার ভিএক্স2 প্লাস-এর দাম হল 1,43,990* টাকা। এতে আছে দুটি 2.2 কেডব্লিউএইচ রিমুভেবল ব্যাটারি ইউনিট। এই ভাবে এই গাড়ির মোট ব্যাটারি ক্যাপাসিটি হল 4.4 কেডব্লিউএইচ। এই ক্যাপাসিটি দিয়ে 187 কিলোমিটারের আইডিসি-সার্টিফায়েড রেঞ্জ-এ পৌঁছনো যায়। এই ভ্যারিয়েন্টের সঙ্গে একটি 1 কেডব্লিউ পোর্টেবল চার্জার দেওয়া হয়। এটা দিয়ে 3 ঘণ্টা 30 মিনিটে 0% থেকে 80% পর্যন্ত চার্জ দেওয়া যায়। রাইডাররা গাড়ি চালাতে-চালাতেই এটা দিয়ে হাই-স্পিড ডিসি ফাস্ট চার্জিং করাতে পারবেন, ব্যাটারিকে রিপ্লেনিশ করে দেয় 0% থেকে 80% পর্যন্ত 65 মিনিটে। সেই সঙ্গে, ভিডার একটা বিশাল নেটওয়ার্ক আছে। এর মধ্যে আছে 6,000-এর বেশি ফাস্ট চার্জিং স্টেশন এবং 700-র বেশি সার্ভিস টাচপয়েন্ট। তাই রাইডাররা যে পথেই গাড়ি চালিয়ে নিয়ে যান না কেন, সেখানেই তাঁরা নিশ্চিত ভাবে নাগালের মধ্যে বিশ্বস্ত সহায়তা পেয়ে যাবেন। ভিডা ভিএক্স2 প্লাস 4.4 কেডব্লিউএইচ-এ এমন ইঞ্জিনিয়ারিং আছে যে শহরের মধ্যেই দ্রুত এটাকে চালানো যাবে এবং দূরে কোথাও গেলেও ভরসা সহ এই গাড়ি নিয়ে যাওয়া যাবে। তাই এই গাড়ি চালালে একই সঙ্গে দারুণ গতিশীল ও বহুমুখী অভিজ্ঞতা লাভ করা যায়। এই ইভুটার 90 কিলোমিটার/ঘণ্টা টপ স্পিডে পৌঁছতে পারে- এর পেছনে কাজ করে 6 কেডব্লিউ পিক পাওয়ার ও 26 এনএম টর্ক- এবং এতে আছে তিনটি আলাদা-আলাদা রাইডিং মোড- ইকো, রাইড, ও স্পোর্টস।

এই পারফরম্যান্সের সঙ্গে যোগ্য সঙ্গত দেয় অত্যাধুনিক প্রযুক্তি, যেমন এতে আছে 4.3 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, স্মার্টফোন ইন্টিগ্রেশন, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, এবং ওটিএ আপডেট। এই ইলেকট্রিক ইভুটার-এ এই দিকে জোর দেওয়া হয়েছে যে এটা যেন রাইডারের উপযোগী হয়। তাই এতে আছে 27.2 লিটারের আন্ডার-সিট স্টোরেজ, একটা সিবিএস ব্রেকিং সিস্টেম, এই সিস্টেমকে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে যাতে ভারতের রাস্তাঘাটের অবস্থা অনুযায়ী গাড়ি চালানো যেতে পারে।    নতুন গাড়ি লঞ্চ প্রসঙ্গে হিরো মোটোকর্প-এর ইমার্জিং মোবিলিটি বিজনেস ইউনিট-এর চিফ বিজনেস অফিসার কৌশল্যা নন্দকুমার বললেন: “আমাদের প্রতিটি উদ্ভাবনের মধ্যে আমাদের গ্রাহকদের চাহিদাই সরাসরি প্রতিফলিত হয়। মানুষ যে ইভি-র দিকে ঝুঁকছে সেখানে সবাই খুব বিশেষ ভাবে চাইছেন যে সেই গাড়ি নিয়ে আরও দূরে কোথাও যাওয়া যায়, নির্বিঘ্নে যেন সফর করা যায় এবং ফাস্ট চার্জিংয়ের যেন ব্যবস্থা থাকে। ভিডা ভিএক্স2 প্লাস 4.4 কেডব্লিউএইচ-এ আমরা সেই দীর্ঘতর রেঞ্জ দিচ্ছি যা পুরোপুরি আমাদের রাইডারদের প্রত্যাশাকে পূরণ করে। তাঁরা অনেক দূর পথে গাড়ি চালিয়ে যেতে চান, এবং আরও উন্নত চার্জিং স্পিড চান। এই চাহিদাকে পূরণ করা হয়েছে এত সহজে যে তাকে অতুলনীয়ই বলতে হয়। যে কোনও জায়গায় এই গাড়িতে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। আমরা আমাদের পোর্টফোলিওকে বাড়িয়ে চারটি করেছি। চারটিই হল একেবারে আলাদা-আলাদা ভ্যারিয়েন্ট। আমরা নিশ্চিত করছি যে ‘ঘর ঘর ইভুটার‘ সবার জন্য একই জিনিস মানানসই-এর মতন কোনও সমাধান নয়, বরং প্রত্যেকের রুচি ও পছন্দ অনুযায়ী আলাদা-আলাদা করে সব কিছু তৈরি করা। উপভোক্তাদের গভীর আস্থা এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণিত স্থায়িত্বের জোরেই তা করা সম্ভব হয়েছে।”

ভিডা আনুষ্ঠানিক ভাবে ‘লংগেস্ট জার্নি বাই অ্যান ইলেকট্রিক স্কুটার’ হিসাবে এশিয়া বুক অফ রেকর্ডস-এ স্থান করে নিয়েছে, 12,111 কিলোমিটারের এক অসাধারণ সফর সম্পূর্ণ করার পর। এই সফরের অংশীদার ছিলেন গিরিশ শেট। তিনি একজন রাইডার এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর একজন মস্ত বড় ফ্যান। তিনি অবিরাম 52 দিনের এই ঐতিহাসিক সফর শুরু করেছিলেন বেঙ্গালুরু থেকে এবং তাঁর সফর শেষ করেন দিল্লিতে। মানে কেকেআর যেসব খেলা অন্য দলের মাঠে খেলেছে সেই সব জায়গা দিয়েই তিনি গাড়ি চালিয়ে গেছেন। এই অভিযানে সফল ভাবে প্রমাণিত হয়েছে যে নতুন 4.4 কেডব্লিউএইচ ভ্যারিয়েন্ট হল ভরসার যোগ্য গাড়ি। সফরে এই গাড়ি অতুলনীয় স্থায়িত্ব দেখিয়েছে এবং একটি এক্সটেন্ডেড রোড ট্রিপে দেখা গেছে এই গাড়িতে খুবই সহজে চার্জ দেওয়া যায়।  এসবের পাশাপাশি ভিডা দিচ্ছে ব্যাটারি-অ্যাজ-আ-সার্ভিস (বিএএএস) প্ল্যান। এর উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে ইলেকট্রিক মোবলিটি যেন সবার জন্য অনায়াস হয় এবং সবার সাধ্যের মধ্যে থাকে। ভিডা ভিএক্স2 প্লাস 4.4 কেডব্লিউএইচ পাওয়া যাবে সারা দেশের অনুমোদিত ডিলারশিপগুলোতে জুলাই 2026-এর শেষের দিকে।

By Business Bureau