চলতি সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে কোন ধারাবাহিক?

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় পালাবদল ঘটল। দীর্ঘ সময় পর একাধিক ধারাবাহিক তাদের নম্বর বাড়াতে সক্ষম হলেও শীর্ষস্থান ধরে রেখেছে কিছু নির্দিষ্ট কাহিনি, আবার কোথাও কোথাও পিছিয়ে পড়ার ছবিও স্পষ্ট।

প্রথম স্থানে উঠে এসেছে ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। প্রাপ্ত নম্বর ৫.৫। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’, প্রাপ্ত নম্বর ৫.৩। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’—উভয়েরই প্রাপ্ত নম্বর ৫.২। তবে  একসময় টিআরপি তালিকার শীর্ষে থাকা ‘পরশুরাম আজকের নায়ক’ সাম্প্রতিক সময়ে কিছুটা পিছিয়ে পড়েছে।

চতুর্থ স্থানে উঠে এসেছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। একা মায়ের সংগ্রামের কাহিনী অবলম্বনে তৈরি এই ধারাবাহিকটি পেয়েছে ৪.৮ নম্বর। ৪.৬ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।

By Durgasree Mitra