চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথমে স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর ৬.৯। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। ৬.৮ নম্বরে রয়েছে তারা।
শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই টিআরপি তালিকায় প্রথমে জায়গা করে নিয়েছিল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকটি। তবে কয়েক সপ্তাহের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এবার টিআরপি তালিকায় রদবদল। ৬.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক।
চলতি সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩। ৬.২ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিক।
