অভিনয়ে কেন ‘না’ অনিল কাপুরের?

‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে ‘ধুরন্ধর ২’ নিয়ে আগ্রহ তুঙ্গে। রণবীর সিংহ অভিনীত ছবির দ্বিতীয় অধ্যায় মুক্তি পেতে চলেছে ১৯ মার্চ। শোনা গিয়েছিল, ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন অনিল কাপুর।
এই সিদ্ধান্ত ঘিরে নানা জল্পনা তৈরি হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে কারণ স্পষ্ট করেন অভিনেতা। অনিল জানান, পরিচালক আদিত্য ধর তাঁকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেও আগেই অন্য একটি ছবির জন্য তারিখ দিয়ে ফেলেছিলেন তিনি। পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির কথা ভেবেই প্রস্তাবটি ফিরিয়ে দিতে বাধ্য হন অভিনেতা।
তবে ‘ধুরন্ধর’ ছবির প্রশংসা করেছেন অনিল এবং জানিয়েছেন, ‘ধুরন্ধর ২’ দেখার জন্য তিনি যথেষ্ট আগ্রহী।

By Durgasree Mitra