নিতম্বে চোট পেয়ে টানা ছুটিতে স্ত্রী! রশ্মিকাকে নিজের কাছে পেয়ে কী প্রতিক্রিয়া বিজয় দেবরকোন্ডার?

জুলাই মাসে একটি ছবির লড়াইয়ের দৃশ্যের শুটিং করার সময়ে নিতম্বে আঘাত পেয়েছিলেন রশ্মিকা মন্দানা। এত দিন বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। এখন অনেকটাই সুস্থ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্বাস্থ্যের খবর জানিয়েছেন অভিনেত্রী। চিকিৎসকেরা আরও কয়েক সপ্তাহ পরে কাজ শুরুর পরামর্শ দিয়েছেন। কিন্তু দ্রুত সেটে ফিরছেন রশ্মিকা।

রশ্মিকার আগামী ছবি ‘রণবালী’ মুক্তি পাবে শীঘ্রই। আর মাত্র কয়েকটি দিনের শুটিং বাকি রয়েছে। তবে বিশ্রামের এই সময়ে স্বামী বিজয় দেবরকোন্ডার সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন বলে জানান অভিনেত্রী।

চিকিৎসকদের পরামর্শের তোয়াক্কা না করেই হায়দরাবাদে ‘রণবালী’র সেটে ফিরছেন রশ্মিকা। ছবিটির মুক্তির দিন এগিয়ে আসছে এবং আর মাত্র ১০ দিনের কাজ বাকি। এর পরে আরও দুটি ছবির কাজ রয়েছে। ব্যস্ত সূচির কথা ভেবেই তিনি বলেন, “আসন্ন মাসগুলোর শুটিং তালিকা দেখে ইতিমধ্যেই বেশ চিন্তা হচ্ছে।”

এই বিশ্রামের দিনগুলি কেমন কাটল তাঁর? অভিনেত্রী জানান, এই ক’দিনে পর্যাপ্ত ঘুমিয়েছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন এবং পাজ়ল খেলেছেন। কাজ শুরু করলে এই বিশ্রামকালকে তিনি মিস করবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর থেকে দুজনেই প্রচণ্ড ব্যস্ত ছিলেন বলেও জানান রশ্মিকা। এই চোটের কারণে বিজয়ের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।

By editor