ঝান্ডু বাম নিয়ে এলো #UndoWithZandu ক্যাম্পেইন, এবার লক্ষ্য তরুণ প্রজন্ম

ব্যথা নিরাময়ে দেশের ১ নম্বর বাম ব্র্যান্ড, ইমামি লিমিটেডের ঝান্ডু বাম, তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ বাড়াতে নিয়ে এলো তাদের নতুন প্রচার অভিযান ‘#UndoWithZandu’। দীর্ঘদিনের নির্ভরযোগ্য এই আয়ুর্বেদিক ব্র্যান্ড এবার নতুন প্রজন্মের চোখে ব্যথা ও অস্বস্তির কথা তুলে ধরেছে।

বেশিক্ষণ স্ক্রিনটাইম থেকে মাথাব্যথা, টেক নেক, অতিরিক্ত ডুমস্ক্রোলিং থেকে ক্লান্তি কিংবা দৈনন্দিন ফ্রাস্ট্রেশন এসব আধুনিক যুগের ডিজিটাল সমস্যাকেই তুলে ধরে। ক্যাম্পেইনে এগুলোকেই বর্তমান যুগের ‘পীড়া’ হিসেবে তুলে ধরা হয়েছে।

এই ক্যাম্পেইনের মূল কেন্দ্রবিন্দু ‘পীড়াল্যান্ড’ নামের এক কাল্পনিক জগৎ, যেখানে তরুণরা আধুনিক জীবনের নানা জটিলতা ও যন্ত্রণার সঙ্গে লড়াই করছে। সেখানে এক প্রাণবন্ত প্রধান চরিত্র হঠাৎ ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে পথ দেখায় এবং সবাইকে বলে, “পীড়া কো করো আনডু উইথ ঝান্ডু”। ১৬ থেকে ২৮ বছর বয়সী তরুণদের ডিজিটাল জীবনধারা এবং স্ট্রেসকে লক্ষ্য করেই এই কৌশলগত পদক্ষেপ করা হয়েছে, যা ঝান্ডু বামকে বহু প্রজন্মের বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে আরও সুদৃঢ় করবে বলে আশা।

নতুন এই প্রচার অভিযান প্রসঙ্গে ইমামি লিমিটেডের ডিরেক্টর মিস্টার মোহন গোয়েঙ্কা বলেন, “খুব কম ব্র্যান্ডই ঝান্ডু বামের মতো পপ কালচারকে প্রভাবিত করেছে। চার্টবাস্টার ‘মুন্নি বদনাম হুই’-এর সঙ্গে এর স্মরণীয় কানেকশন ভারতীয় বিজ্ঞাপনে এক মাইলফলক তৈরি করেছিল। সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে ‘#UndoWithZandu’ আজকের ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত গ্রাহকদের উদ্দ্যেশ্যে এই ক্যাম্পেইন নিয়ে এলো। হেরিটেজ ব্র্যান্ডের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা ধরে রাখার চেয়েও প্রতিনিয়ত তা অর্জন করে চলাই আসল চ্যালেঞ্জ। অগণিত ভারতীয় ঝান্ডু বামের সঙ্গে বড় হয়েছেন। আমাদের লক্ষ্য, আজকের প্রজন্মের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিয়ে তাদের মধ্যেও একই দীর্ঘস্থায়ী আস্থা গড়ে তোলা।”

ট্রি কমিউনিকেশনস ও আব্বাস মির্জার যৌথ ভাবনায় তৈরি এই বিজ্ঞাপনটি টেলিভিশন, ডিজিটাল, ওটিটি এবং সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ, দিল্লি-এনসিআর, মহারাষ্ট্র সহ দেশের প্রধান মার্কেট এরিয়াতে সম্প্রচারিত হচ্ছে।

By Business Bureau