স্টাইল-প্রযুক্তির মেলবন্ধনে নতুন বালেনো

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড বাজারে আনল নতুন স্টানিং বালেনো। ‘ডেয়ার টু গো গ্ল্যাম’ দর্শনে তৈরি এই প্রিমিয়াম হ্যাচব্যাকে রয়েছে নতুন নকশা, লেভেল ২ এডিএএস, রাডার-ক্যামেরা প্রযুক্তি ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। বুকিং শুরু ১১,০০০ টাকা-তে, দাম ৬,০৯,৯০০ টাকা  (এক্স-শোরুম) থেকে।

মারুতি সুজুকির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ ব্যানার্জি বলেন, “এক দশক ধরে বালেনো নেক্সা ও প্রিমিয়াম হ্যাচব্যাক বিভাগের গুরুত্বপূর্ণ মডেল। নতুন বালেনো লেভেল ২ এডিএএস ও আধুনিক নেক্সওয়েভ গ্রিলের মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।”

গাড়িটিতে রয়েছে নেক্সওয়েভ গ্রিল, ৩ডি নকশা, ক্রোম স্ল্যাট, নতুন সামনের বাম্পার, ক্রোম ফেন্ডার গার্নিশ, নেক্সট্রি’ এলইডি ডিআরএল ও শার্ক-ফিন অ্যান্টেনা। এটি ৭টি রঙে, যার মধ্যে নতুন এনিগম্যাটিক টিল রয়েছে। নিরাপত্তায় লেভেল ২ এডিএএস-এর পাশাপাশি রয়েছে অ্যাডভান্সড ইমার্জেন্সি ব্রেকিং, লেন কিপ অ্যাসিস্ট, লেন ডিপার্চার প্রিভেনশন ও ওয়ার্নিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, হাই বিম অ্যাসিস্ট, ভেহিকল সোয়ে ওয়ার্নিং, ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং, ৬টি এয়ারব্যাগ, ইএসপি, ইবিডি-সহ এবিএস, হিল হোল্ড কন্ট্রোল, রিভার্স পার্কিং সেন্সর, ৩-পয়েন্ট সিট বেল্ট, সিট বেল্ট রিমাইন্ডার ও টিপিএমএস।

ইন্টেরিয়রে রয়েছে ডুয়াল-টোন নকশা, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, লেদারেট আসন, ক্ল্যারিয়নের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ওয়্যারলেস চার্জার, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা, হেড-আপ ডিসপ্লে এবং ২২.৮৬ সেমি (৯ ইঞ্চি) স্মার্টপ্লে প্রো+ ইনফোটেইনমেন্ট সিস্টেম। রয়েছে অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো ও সুজুকি কানেক্টের ৪০টিরও বেশি সুবিধা।

জেড১২ই ইঞ্জিন ৫৭০০ আরপিএম-এ ৬১ কিলোওয়াট শক্তি ও ৪৫০০ আরপিএম-এ ১১২.৪ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। ৫-স্পিড ম্যানুয়াল ও অটো গিয়ার শিফট সংস্করণে মাইলেজ যথাক্রমে ২৩.৮০ ও ২৪.৭৭ কিমি/লিটার, যা আগের মডেলের তুলনায় ৬.৪% ও ৭.৯% বেশি। বালেনো এস-সিএনজি-র মাইলেজ ৩৩.৬১ কিমি/কেজি, যা আগের মডেলের তুলনায় ৯.৮% বেশি। এছাড়া রয়েছে এলিগ্র্যান্ড ও নোভো-স্পিরিট নামে দুটি আনুষঙ্গিক প্যাকেজ।

By Business Bureau