বলিউড অভিনেত্রী জরীন খানের জীবনে নেমে এল শোকের ছায়া। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার সকালে প্রয়াত হন তাঁর মা পরভীন খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
মঙ্গলবার সকাল ১০টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয়। মায়ের মৃত্যুর খবর সমাজমাধ্যমে নিজেই জানান অভিনেত্রী। তিনি জানান, গত কয়েক বছর ধরেই বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন তাঁর মা। ফলে কাজ থেকেও বিরতি নিতে বাধ্য হয়েছিলেন তিনি।
নিজের মায়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের কথা আগেও একাধিকবার জানিয়েছেন জরীন। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “আমি মায়ের উপর প্রত্যেক মুহূর্তে নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারি না।” সেই কাছের মানুষকেই হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী।
