বিচ্ছেদের সাত বছর পর দার্জিলিংয়ের রাস্তায় হঠাৎ মুখোমুখি প্রাক্তন প্রেমিকযুগল। ঠান্ডা পাহাড়ি হাওয়ায় জমে থাকা মান-অভিমানের বরফ গলিয়ে তাঁরা যেন ফিরে গিয়েছিলেন অতীতের প্রেমে ভরা দিনগুলোতে। তবে বাস্তবে নয়, এটি নিছকই এক রিল স্টোরি। আসন্ন বাংলা ছবি ‘জারিয়া ২’-এর একটি দৃশ্য।
পরিচালক সুমন মৈত্রের নতুন এই ছবিটি ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘জারিয়া’-র সিক্যুয়েল। প্রথম ছবিতে রাজেশ্বর ও অমৃতা চট্টোপাধ্যায়ের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকমহলে সাড়া ফেলেছিল। তবে দ্বিতীয় পর্বে কাস্টিংয়ে বদল ঘটেছে। এবার রাজেশ্বরের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে।
প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনিমেষ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে, তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
