প্র*য়াত হলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

প্রয়াত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মাত্র ৪৩ বছর বয়সেই থামল জীবন। রবিবার একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান অভিনেতা।

সূত্রের খবর, দীঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলছিল। শ্যুটিং শেষে জলে নামতেই এই দুর্ঘটনা ঘটে। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর শেষরক্ষা সম্ভব হয়নি।  

দুই দশকেরও বেশি সময় টলিউডে কাজ করেছেন রাহুল। ধারাবাহিক, চলচ্চিত্র, ওয়েব সিরিজ এমনকি নাটকেও সমান তালে অভিনয় করেছেন তিনি। এছাড়াও একটি ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর। লেখালেখিতেও ছিল অসামান্য দক্ষতা।

এমন প্রতিভাবান শিল্পীর অকালপ্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়।  

By Durgasree Mitra