মুক্তি পেল ‘ভারত ভাগ্য বিধাতা’, প্রথমদিনে আয় কত ছবির?

মুক্তি পেল পরিচালক মনোজ তাপাডিয়ার ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’। ২৬/১১ মুম্বই হামলার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। অভিনয় প্রশংসিত হলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি ছবিটি।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে ভারতে প্রায় ১.১৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দেশজুড়ে ২,১৮১টি স্ক্রিনে মুক্তি পেলেও মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে দর্শক উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। এনসিআর অঞ্চলে সর্বাধিক শো (২৮১টি), মুম্বইয়ে ১৬৭টি এবং আহমেদাবাদে ১৪৩টি শো বরাদ্দ থাকলেও হল ভরাতে পারেনি ছবিটি।

চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা ও সিরিজ। এই তালিকায় দিলজিৎ দোসাঞ্ঝ ও ইমতিয়াজ আলির ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’, মনোজ বাজপেয়ী অভিনীত ‘গভর্নর’-এর পাশাপাশি ‘হন্টেড থ্রি-ডি’, ‘সিং গীতম’, ‘ভারভু’, ‘ডিসক্লোজার ডে’, ‘ব্যাকরুমস’ এবং ‘হীর সারা’-এর মতো একাধিক সিনেমাও রয়েছে। এতগুলো নতুন মুক্তির ভিড়ে কঙ্গনা রানাউতের ‘ভারত ভাগ্য বিধাতা’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা।

By Durgasree Mitra