20
May
বলিউডের সুন্দরী অভিনেত্রী ইয়ামি গৌতম সন্তানের জননী হলেন। অক্ষয় তৃতীয়ার দিন ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তারপর থেকেই খুশির হাওয়া গৌতম এবং ধর পরিবারে । মা এবং সদ্যজাত সন্তান ভাল আছেন। সন্তানকে নিয়ে বাড়িতে ফিরেছেন ইয়ামি। পুত্রের কী নাম দিলেন ইয়ামি এবং তাঁর স্বামী পরিচালক আদিত্য ধর? ইয়ামির পুত্রের জন্ম হয়ে ১৭ মে, ২০২৪। সুখবরটি ইয়ামি এবং আদিত্য জানালেন ২০ মে, ২০২৪। নিজেদের ইনস্টাগ্রাম থেকে পুত্র জন্মের কথাটি জানিয়েছেন দুই তারকা। সেই সঙ্গে পুত্রের নামও বলেছেন। ইয়ামি-আদিত্যর ছেলের নামটি এক্কেবারে অন্যরকম। অন্যরকম নামকরণের একটি ঢেউ চলছে বলিউডে। আলিয়া ভাট-রণবীর কাপুরের মেয়ের নাম রাহা, বিরাট কোহলি-অনুষ্কা শর্মার মেয়ের নাম ভামিকা…
