বিনোদন

জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’

জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’

জাপানে মুক্তি পেতে চলেছে ‘অ্যানিম্যাল’ ছবি। একসময় বক্সঅফিসে ঝড় তুলেছিল রণবীর কাপুর অভিনীত এই ছবি। তবে নারীবিদ্বেষী তকমা জোটায় কটাক্ষের শিকার হয়েছিল সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত এই ছবিটি। কিন্তু তাতেও কোনও বাধ সাধে নি। এই ছবি দেখে রীতিমতো মত্ত হয়েছিলেন অনুরাগীরা। এই ছবির পরবর্তী ভাগও আসবে, নাম ‘অ্যানিম্যাল পার্ক’। জাপানে ছবিমুক্তির প্রসঙ্গে রণবীর বলেন, ‘‘ছোট থেকেই দাদু রাজ কাপুরের মাধ্যমে এই দেশটার সঙ্গে পরিচিতি গড়ে ওঠে। দাদুর ছবি ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গানটার সঙ্গে অনেকেই পরিচিত। জাপানের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে আমার।“ এবার সেই দেশে মেয়ে রাহাকে নিয়ে যেতে চান অভিনেতা।   সূত্রের খবর, ২০২৭ নাগাদ শুরু হয়ে যাবে…
Read More
টিআরপি তালিকায় শীর্ষে কোন ধারাবাহিক?

টিআরপি তালিকায় শীর্ষে কোন ধারাবাহিক?

প্রতি সপ্তাহেই নতুন চমক টিআরপি তালিকায়। চলতি সপ্তাহে এক ধাক্কায় কমে গেল প্রায় সব ধারাবাহিকের নম্বর এবং প্রথম পাঁচে যুক্ত হল নতুন ধারাবাহিক। এ সপ্তাহে প্রথম স্থান দখল করেছে একসঙ্গে দুই ধারাবাহিক, আর দ্বিতীয় স্থানেও রয়েছে দুই কাহিনি। ৬.৬ রেটিং নিয়ে এ সপ্তাহে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘পরিণীতা’। দ্বিতীয় স্থানেও যুগ্মভাবে জায়গা করে নিয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। দুই ধারাবাহিকই পেয়েছে ৬.২ নম্বর। নম্বর তুলনায় কিছুটা কম হলেও টিআরপি তালিকায় উপরের দিকেই রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। এ সপ্তাহে তারা তৃতীয় স্থানে, প্রাপ্ত নম্বর ৬.০। গত দু’সপ্তাহ ধরে দর্শকদের নজর কেড়েছে রণিতা দাস…
Read More
সমাজমাধ্যম থেকে বিরতি চান আলিয়া?

সমাজমাধ্যম থেকে বিরতি চান আলিয়া?

সমাজমাধ্যম থেকে নিজেকে আড়ালে রাখতে চান আলিয়া ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। ২০২২ সালে মা হয়েছেন আলিয়া। মা হওয়ার পর জীবনে নতুন মোড় এসেছে অভিনেত্রীর।   এখন আর আগের মতো নিজেকে খুঁজে পান না তিনি। আগের চেয়ে তিনি এখন অনেক বেশি সংযত। ব্যক্তিগত জীবন নিয়ে বেশী আলোচনা ভালো লাগে না নায়িকার। তাঁর কথায়, ‘‘এখন প্রায়ই সমাজমাধ্যম ডিলিট করে দিতে ইচ্ছে হয়। শুধু অভিনয় আর পরিবার নিয়েই থাকতে চাই। কিন্তু সমাজমাধ্যম থেকে সরে গেলে আমার দর্শকের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যাবে।“ এ কথা ভেবেই যেন পিছিয়ে আসেন অভিনেত্রী।   যদিও মেয়ে রাহার জন্য বছরে এখন একটা করেই ছবি…
Read More
টিআরপি প্রতিযোগিতায় শীর্ষে কারা?

টিআরপি প্রতিযোগিতায় শীর্ষে কারা?

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথমে স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর ৬.৯। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। ৬.৮ নম্বরে রয়েছে তারা।    শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই টিআরপি তালিকায় প্রথমে জায়গা করে নিয়েছিল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকটি। তবে কয়েক সপ্তাহের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এবার টিআরপি তালিকায় রদবদল। ৬.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩। ৬.২ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিক।
Read More
প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ

প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ

আর কোনও ছবিতে প্লেব্যাক করবেন না অরিজিৎ সিংহ। মঙ্গলবার সন্ধ্যায় সমাজমাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই সিদ্ধান্তের কথা নিজেই জানালেন গায়ক। অরিজিতের এই ঘোষণায় মুহূর্তেই তোলপাড় নেটপাড়া। কেরিয়ারের শিখরে পৌঁছে হঠাৎই কেন এই সিদ্ধান্ত, প্রশ্ন অধরা। তাঁর জোরালো কণ্ঠস্বরে মুগ্ধ সকলেই। তাঁর এই আচমকা সিদ্ধান্তে স্বভাবতই স্তম্ভিত অনুরাগীরা। কিছুদিন আগেই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গান গেয়েছিলেন অরিজিৎ। ‘ক্ষণে গোরাচাঁদ’ গানের রেশ এখনও তাজা শ্রোতামহলে। পাশাপাশি, হিন্দি ছবি ‘ধুরন্ধর’-এ ‘গেহরা হুয়া’ গানটিও বেশ জনপ্রিয়। এছাড়াও আসন্ন ছবি ‘ও রোমিয়ো’-তেও রয়েছে তাঁর গান। তবে আর প্লেব্যাক শোনা যাবে না, ঘোষণা অরিজিতের।
Read More
বিয়ের আগে আচমকা অসুস্থ অভিনেতা, কী হয়েছে তাঁর?

বিয়ের আগে আচমকা অসুস্থ অভিনেতা, কী হয়েছে তাঁর?

আগামী ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। হাতে মাত্র বাকি কয়েক সপ্তাহ। কিন্তু ইতিমধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা। ছোট থেকেই ঠান্ডা লাগার ধাত রণজয়ের। সামান্য হাওয়া বদলেই ভুগতে হয় সর্দি-কাশিতে। কিন্তু এই বার যেন একটু বেশী কাবু হয়ে পড়েছেন তিনি। অভিনেতার কথায়, “খুব জ্বর হয়েছে। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। অনেকদিন আগে এতটা শরীর খারাপ হয়েছিল আমার।” বিয়ের আর বেশী দেরী নেই। হাতে অনেক কাজ রয়েছে। ফলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা জরুরী। সূত্রের খবর, নতুন ধারাবাহিকেও দেখা যেতে পারে রণজয়কে। যদিও এ বিষয়ে এখনও শিলমোহর দেননি অভিনেতা।
Read More
রানির প্রশংসায় পঞ্চমুখ রণবীর

রানির প্রশংসায় পঞ্চমুখ রণবীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের অভিনয় জীবনের ৩০ বছরের পূর্তি উদ্‌যাপনে ব্যস্ত গোটা বলিউড। কিছুদিন পরেই মুক্তি পাবে ‘মর্দানি ৩’। জোরকদমে চলছে ছবির প্রচার-কাজ। এই আবহেই সহ-অভিনেত্রী ও সিনিয়র হিসাবে রানির সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা রণবীর কাপুর। ২০০৭-এ সঞ্জয় লীলা ভন্সালীর ‘সাঁওয়ারিয়া’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় রণবীরের। সেই ছবিতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রানিকে। রানির উপদেশ বদলে দিয়েছিল অভিনেতার জীবন। রণবীরের কথায়, “রানি আমাকে বলেছিলেন, যদি আমি খুব মন দিয়ে কাজ করি, পরিশ্রম করি, তা হলে নিশ্চিত অভিনেতা হিসাবে উন্নতি করব। আমি কাউকে বোঝাতে পারব না, রানির অভিনীত ছবিগুলো আমার উপরে কতটা প্রভাব ফেলেছে। অনেক…
Read More
‘বর্ডার ২’ ছবিতে ধর্মেন্দ্রের উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন

‘বর্ডার ২’ ছবিতে ধর্মেন্দ্রের উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন

শুক্রবার মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ছবি ‘বর্ডার ২’। অনুরাগ সিংহের পরিচালনায় তৈরি এই ছবি ১৯৯৭ সালের সুপারহিট ‘বর্ডার’-এর সিক্যুয়েল। মুক্তির প্রথম দিনেই দর্শকের নজর কেড়েছে এই ছবি। পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সদ্যপ্রয়াত ধর্মেন্দ্রের প্রতি ছবির বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন।ছবির শুরুতেই অভিনেতাদের নাম দেখানোর সময় এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। সানি দেওলের নামের পরিবর্তে সেখানে দেখা যায়, ‘ধর্মেন্দ্রজির ছেলে’। এই দৃশ্য দেখে আপ্লুত হন অনুরাগীরা। সমাজমাধ্যমে মুহূর্তেই ভাইরাল সেই দৃশ্যের ছবি।অনেক অনুরাগীই সানি দেওলের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের কথায়, “৬৮ বছর বয়সেও পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন ধর্মেন্দ্রপুত্র সানি। বাবার প্রতি এর চেয়ে উপযুক্ত শ্রদ্ধা আর কী হতে পারে!”উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার…
Read More
বিয়ে সারলেন দুই টলি তারকা

বিয়ে সারলেন দুই টলি তারকা

একইসাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিপাড়ার দুই তারকা। ২৩ জানুয়ারি শুক্রবার একদিকে বিষ্ণুপুরে প্রিয়তমা ঐশিকীর গলায় মালা পরালেন অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস। অন্যদিকে, দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার। ইতিমধ্যেই কনের সাজে মধুমিতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিয়ের সাজ নিয়ে অনেকদিন ধরেই পরিকল্পনা করেছিলেন মধুমিতা। লাল বেনারসি, গা- ভর্তি সোনার গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের আলপনা। একেবারে সাবেকি বাঙালিয়ানায় সেজে উঠেন তিনি। মুহূর্তেই ভাইরাল সিঁদুরদানের ছবিও। খাবারদাবারেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিশ্বাবসু অবশ্য কোনওভাবেই চাননি তাঁর বিয়ে নিয়ে বেশি আলোচনা হোক। সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছিলেন, আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তাঁদের বিয়ের প্রস্তুতি। ঠিক তেমনই হল। বাঙালিয়ানা রীতিতে সম্পন্ন হয় বিশ্বাবসু…
Read More
টিআরপি তালিকায় শীর্ষে কোন ধারাবাহিক?

টিআরপি তালিকায় শীর্ষে কোন ধারাবাহিক?

টিআরপির দৌড়ে জমজমাট লড়াই। কখনও এগিয়ে ‘পরশুরাম আজকের নায়ক’ আবার কখনও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.৩। এ সপ্তাহে ৭.১ পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। ৬.৯ পেয়ে  তৃতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ ধারাবাহিক। ৬.৬ পেয়ে চতুর্থ স্থানে ‘রাঙামতি তীরন্দাজ’। সম্প্রতি ধারাবাহিকের একটি দৃশ্য দর্শকমহলে খুবই আলোচিত হয়েছে। শত সমালোচনার পরেও প্রথম পাঁচে জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। আর ৬.৫ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে দুই ধারাবাহিক  ‘ও মোর দরদিয়া’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’।
Read More