বিনোদন

অরিজিতের বাড়িতে আমির, ভাইরাল সেই আড্ডার ভিডিও

অরিজিতের বাড়িতে আমির, ভাইরাল সেই আড্ডার ভিডিও

চলতি বছরের জানুয়ারির শেষে প্লে ব্যাক থেকে অবসর ঘোষণা করেছিলেন অরিজিৎ সিংহ। এর কিছুদিন পর, ফেব্রুয়ারির শুরুতে অরিজিতের বাড়িতে যান আমির খান। সেখানে দিনতিনেক ছিলেন আমির। সেদিনের দুই তারকার বার্তালাপ জানতে উদগ্রীব অনুরাগীরা। অবশেষে প্রকাশ্যে সেই কথোপকথন। আমিরের প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ছেলে জুনেইদ ও সাই পল্লবীর নতুন ছবি ‘এক দিন’-এর গান গাওয়ানোর জন্যই সুরকার রাম সম্পত ও পরিচালক সুনীল পাণ্ডে-সহ সদলবলে জিয়াগঞ্জে যান আমির। সম্প্রতি প্রকাশ্যে এল একটি মিউজিক ভিডিও। সেই ভিডিওতে দেখা গেল,  অরিজিতের বাড়িতে, পাড়ায় কাটানো আমিরের নানা মুহূর্ত। সেই ভিডিওতেই শোনা যায়, অরিজিৎকে প্রশ্ন করছেন আমির, ‘‘তুমি সিনেমায় গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছ কেন? এ বার…
Read More
ফোরামের নব কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়

ফোরামের নব কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়

রবিবার হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচন। গত দু’বছর ধরে আর্টিস্ট ফোরামের কয়েকটি পদ নির্দিষ্ট থাকছে। এবছরও সভাপতি এবং কার্যকরী সভাপতি পদে থাকছেন রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। আগামী এক বছরের জন্য কোষাধ্যক্ষ হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। নতুন দায়িত্ব সামলাতে তৎপর অভিনেত্রী। শিল্পীদের জন্য পুনরায় মেডিক্লেম  ব্যবস্থা ফিরিয়ে আনতে চান তিনি। বাসবদত্তাকে দায়িত্ব সামলাতে সহযোগিতা করবেন অভিনেতা দিগন্ত বাগচী। চলতি বছরে সহ-সভাপতি পদে রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, ভরত কল, ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার। কার্যকরী কমিটিতে থাকছেন কুশল চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, সুদীপ মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
Read More
অনুষ্কা শঙ্করের সঙ্গে এক মঞ্চে অরিজিৎ

অনুষ্কা শঙ্করের সঙ্গে এক মঞ্চে অরিজিৎ

সঙ্গীতজীবনের তিন দশক পূর্তি উপলক্ষ্যে ‘ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির বিশ্বখ্যাত সেতারশিল্পী অনুষ্কা শঙ্কর। মঞ্চে ছিলেন প্রখ্যাত তবলা শিল্পী বিক্রম ঘোষ। সেতার ও তবলার মেলবন্ধনে অপূর্ব সঙ্গীত পরিবেশনা উপহার দিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। সম্প্রতি প্লেব্যাক থেকে বিরতি ঘোষণা করেছিলেন অরিজিৎ। সেই ঘোষণার পর এই প্রথম তাঁর মঞ্চানুষ্ঠান। তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। অন্যদিকে, দীর্ঘ ১২ বছর পর কলকাতার মঞ্চে ফিরলেন রবিশঙ্কর-কন্যা অনুষ্কা শঙ্কর। দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত শ্রোতামহল। গত ৩০ জানুয়ারি হায়দরাবাদ থেকে শুরু হয়েছিল অনুষ্কার ‘ইন্ডিয়া ট্যুর’। বেঙ্গালুরু, মুম্বই, পুণে ও দিল্লি হয়ে তাঁর অপূর্ব সুর-ঝংকার এবার এসে পৌঁছাল…
Read More
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’

জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’

জাপানে মুক্তি পেতে চলেছে ‘অ্যানিম্যাল’ ছবি। একসময় বক্সঅফিসে ঝড় তুলেছিল রণবীর কাপুর অভিনীত এই ছবি। তবে নারীবিদ্বেষী তকমা জোটায় কটাক্ষের শিকার হয়েছিল সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত এই ছবিটি। কিন্তু তাতেও কোনও বাধ সাধে নি। এই ছবি দেখে রীতিমতো মত্ত হয়েছিলেন অনুরাগীরা। এই ছবির পরবর্তী ভাগও আসবে, নাম ‘অ্যানিম্যাল পার্ক’। জাপানে ছবিমুক্তির প্রসঙ্গে রণবীর বলেন, ‘‘ছোট থেকেই দাদু রাজ কাপুরের মাধ্যমে এই দেশটার সঙ্গে পরিচিতি গড়ে ওঠে। দাদুর ছবি ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গানটার সঙ্গে অনেকেই পরিচিত। জাপানের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে আমার।“ এবার সেই দেশে মেয়ে রাহাকে নিয়ে যেতে চান অভিনেতা।   সূত্রের খবর, ২০২৭ নাগাদ শুরু হয়ে যাবে…
Read More
টিআরপি তালিকায় শীর্ষে কোন ধারাবাহিক?

টিআরপি তালিকায় শীর্ষে কোন ধারাবাহিক?

প্রতি সপ্তাহেই নতুন চমক টিআরপি তালিকায়। চলতি সপ্তাহে এক ধাক্কায় কমে গেল প্রায় সব ধারাবাহিকের নম্বর এবং প্রথম পাঁচে যুক্ত হল নতুন ধারাবাহিক। এ সপ্তাহে প্রথম স্থান দখল করেছে একসঙ্গে দুই ধারাবাহিক, আর দ্বিতীয় স্থানেও রয়েছে দুই কাহিনি। ৬.৬ রেটিং নিয়ে এ সপ্তাহে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘পরিণীতা’। দ্বিতীয় স্থানেও যুগ্মভাবে জায়গা করে নিয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। দুই ধারাবাহিকই পেয়েছে ৬.২ নম্বর। নম্বর তুলনায় কিছুটা কম হলেও টিআরপি তালিকায় উপরের দিকেই রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। এ সপ্তাহে তারা তৃতীয় স্থানে, প্রাপ্ত নম্বর ৬.০। গত দু’সপ্তাহ ধরে দর্শকদের নজর কেড়েছে রণিতা দাস…
Read More
সমাজমাধ্যম থেকে বিরতি চান আলিয়া?

সমাজমাধ্যম থেকে বিরতি চান আলিয়া?

সমাজমাধ্যম থেকে নিজেকে আড়ালে রাখতে চান আলিয়া ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। ২০২২ সালে মা হয়েছেন আলিয়া। মা হওয়ার পর জীবনে নতুন মোড় এসেছে অভিনেত্রীর।   এখন আর আগের মতো নিজেকে খুঁজে পান না তিনি। আগের চেয়ে তিনি এখন অনেক বেশি সংযত। ব্যক্তিগত জীবন নিয়ে বেশী আলোচনা ভালো লাগে না নায়িকার। তাঁর কথায়, ‘‘এখন প্রায়ই সমাজমাধ্যম ডিলিট করে দিতে ইচ্ছে হয়। শুধু অভিনয় আর পরিবার নিয়েই থাকতে চাই। কিন্তু সমাজমাধ্যম থেকে সরে গেলে আমার দর্শকের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যাবে।“ এ কথা ভেবেই যেন পিছিয়ে আসেন অভিনেত্রী।   যদিও মেয়ে রাহার জন্য বছরে এখন একটা করেই ছবি…
Read More
টিআরপি প্রতিযোগিতায় শীর্ষে কারা?

টিআরপি প্রতিযোগিতায় শীর্ষে কারা?

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথমে স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর ৬.৯। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। ৬.৮ নম্বরে রয়েছে তারা।    শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই টিআরপি তালিকায় প্রথমে জায়গা করে নিয়েছিল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকটি। তবে কয়েক সপ্তাহের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এবার টিআরপি তালিকায় রদবদল। ৬.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩। ৬.২ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিক।
Read More
প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ

প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ

আর কোনও ছবিতে প্লেব্যাক করবেন না অরিজিৎ সিংহ। মঙ্গলবার সন্ধ্যায় সমাজমাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই সিদ্ধান্তের কথা নিজেই জানালেন গায়ক। অরিজিতের এই ঘোষণায় মুহূর্তেই তোলপাড় নেটপাড়া। কেরিয়ারের শিখরে পৌঁছে হঠাৎই কেন এই সিদ্ধান্ত, প্রশ্ন অধরা। তাঁর জোরালো কণ্ঠস্বরে মুগ্ধ সকলেই। তাঁর এই আচমকা সিদ্ধান্তে স্বভাবতই স্তম্ভিত অনুরাগীরা। কিছুদিন আগেই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গান গেয়েছিলেন অরিজিৎ। ‘ক্ষণে গোরাচাঁদ’ গানের রেশ এখনও তাজা শ্রোতামহলে। পাশাপাশি, হিন্দি ছবি ‘ধুরন্ধর’-এ ‘গেহরা হুয়া’ গানটিও বেশ জনপ্রিয়। এছাড়াও আসন্ন ছবি ‘ও রোমিয়ো’-তেও রয়েছে তাঁর গান। তবে আর প্লেব্যাক শোনা যাবে না, ঘোষণা অরিজিতের।
Read More
বিয়ের আগে আচমকা অসুস্থ অভিনেতা, কী হয়েছে তাঁর?

বিয়ের আগে আচমকা অসুস্থ অভিনেতা, কী হয়েছে তাঁর?

আগামী ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। হাতে মাত্র বাকি কয়েক সপ্তাহ। কিন্তু ইতিমধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা। ছোট থেকেই ঠান্ডা লাগার ধাত রণজয়ের। সামান্য হাওয়া বদলেই ভুগতে হয় সর্দি-কাশিতে। কিন্তু এই বার যেন একটু বেশী কাবু হয়ে পড়েছেন তিনি। অভিনেতার কথায়, “খুব জ্বর হয়েছে। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। অনেকদিন আগে এতটা শরীর খারাপ হয়েছিল আমার।” বিয়ের আর বেশী দেরী নেই। হাতে অনেক কাজ রয়েছে। ফলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা জরুরী। সূত্রের খবর, নতুন ধারাবাহিকেও দেখা যেতে পারে রণজয়কে। যদিও এ বিষয়ে এখনও শিলমোহর দেননি অভিনেতা।
Read More
রানির প্রশংসায় পঞ্চমুখ রণবীর

রানির প্রশংসায় পঞ্চমুখ রণবীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের অভিনয় জীবনের ৩০ বছরের পূর্তি উদ্‌যাপনে ব্যস্ত গোটা বলিউড। কিছুদিন পরেই মুক্তি পাবে ‘মর্দানি ৩’। জোরকদমে চলছে ছবির প্রচার-কাজ। এই আবহেই সহ-অভিনেত্রী ও সিনিয়র হিসাবে রানির সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা রণবীর কাপুর। ২০০৭-এ সঞ্জয় লীলা ভন্সালীর ‘সাঁওয়ারিয়া’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় রণবীরের। সেই ছবিতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রানিকে। রানির উপদেশ বদলে দিয়েছিল অভিনেতার জীবন। রণবীরের কথায়, “রানি আমাকে বলেছিলেন, যদি আমি খুব মন দিয়ে কাজ করি, পরিশ্রম করি, তা হলে নিশ্চিত অভিনেতা হিসাবে উন্নতি করব। আমি কাউকে বোঝাতে পারব না, রানির অভিনীত ছবিগুলো আমার উপরে কতটা প্রভাব ফেলেছে। অনেক…
Read More