বিনোদন

প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ পোস্টার মামলায় আপাতত স্বস্তিতে শ্রীলেখা

প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ পোস্টার মামলায় আপাতত স্বস্তিতে শ্রীলেখা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি-সহ একটি বিতর্কিত পোস্টার ঘিরে দায়ের হওয়া মামলায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে আপাতত স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর। শ্রীলেখার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, অভিনেত্রীর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর হয়েছে। তাঁর দাবি, পোস্টারটি আপত্তিকর বা রুচিহীন হলেও তার ভিত্তিতে ফৌজদারি অপরাধ হয়েছে কি না, সেটিই মূল প্রশ্ন। এফআইআরগুলি খারিজের আবেদনও জানানো হয়েছে আদালতে। ঘটনার সূত্রপাত গত ২৪ জুলাই। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতার মিছিলে অংশ নিয়েছিলেন শ্রীলেখা। তাঁর হাতে থাকা পোস্টারে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি থাকার অভিযোগ…
Read More
১৭ সেপ্টেম্বর থেকে জুবিনকে ঘিরে বিশেষ অনুষ্ঠান অসমে

১৭ সেপ্টেম্বর থেকে জুবিনকে ঘিরে বিশেষ অনুষ্ঠান অসমে

প্রয়াত গায়ক জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ‘জুবিন ক্ষেত্র’-এ। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই কর্মসূচি। জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গর্গের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গান, সাংস্কৃতিক পরিবেশনা, প্রার্থনা ও ধর্মীয় আচার থাকবে। ১৭ সেপ্টেম্বর পালন করা হবে ‘জুবিন  দিবস’। অনুষ্ঠানের শেষ দিনে হবে ভগবত নামকীর্তন। গায়ক হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা ও চলচ্চিত্রনির্মাতা হিসেবেও নিজস্ব পরিচয় তৈরি করেছিলেন জুবিন। প্রথম মৃত্যুবার্ষিকীর এই আয়োজনের মাধ্যমে তাঁর শিল্পীজীবন, গান ও অসমের সংস্কৃতিতে তাঁর অবদানকে স্মরণ করবেন অনুরাগীরা।
Read More
অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী?

অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী?

বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউডে ফের নতুন সিনেমায় দেখা যাবে  অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে আসন্ন সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার ‘সামুক’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ২০২১ সালে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘সনক’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে অভিষেক হয়েছিল রুক্মিণীর। এবার ‘সামুক’-এর মাধ্যমে বলিউডে আরও বড় পরিসরে দেখা যেতে পারে তাঁকে। ছবিটি প্রযোজনা করছেন বিপুল শাহ ও আশিন শাহ। সূত্রের খবর, পরিচালক কনিষ্ক ভার্মার পরিচালনায় ছবির শুটিং ইতিমধ্যেই ব্রিটেনে শুরু হয়েছে। বড় বাজেটের এই ছবিতে কল্পবিজ্ঞান, অ্যাকশন এবং টিকে থাকার লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। নির্মাতারা এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন, যিনি পর্দায় শক্তিশালী উপস্থিতির পাশাপাশি আবেগঘন দৃশ্যেও সাবলীল।…
Read More
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু ‘বিগ বস্‌ বাংলা’, কেমন সেই বাড়ির অন্দরমহল?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু ‘বিগ বস্‌ বাংলা’, কেমন সেই বাড়ির অন্দরমহল?

মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে তৈরি হয়েছে ‘বিগ বস্ বাংলা’র নতুন সেট। প্রায় ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে তৈরি এই বাড়িতে ইতিমধ্যেই প্রবেশ করেছেন বাংলা বিনোদন, ক্রীড়া ও নেটদুনিয়ার পরিচিত মুখেরা। কড়া নিরাপত্তার মধ্যে চলছে শুটিং ও প্রতিযোগীদের থাকার ব্যবস্থা। ‘বিগ বস্’-এর ঘরের নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। ঘরে নেই কোনও ঘড়ি, নেই ব্যক্তিগত যোগাযোগের সুযোগ। এমনকি সাংবাদিকদেরও সেটে প্রবেশের আগে মোবাইল ফোন জমা দিতে হয়। বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে তবেই সেটে প্রবেশের অনুমতি মেলে। মুম্বইয়ে সেট তৈরি হলেও সাজসজ্জায় রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির পাশাপাশি রয়েছে বাগান, সুইমিং পুল, ছোট জিম এবং বিভিন্ন বসার জায়গা।…
Read More
যিশুকে সাক্ষী রেখে সলমনকে রাখি পরালেন অর্পিতা

যিশুকে সাক্ষী রেখে সলমনকে রাখি পরালেন অর্পিতা

রাখিবন্ধনের দিন বোনেদের সঙ্গে উৎসবে মেতে উঠলেন সলমন খান। বোন অলবীরা খান এবং অর্পিতা খান শর্মার সঙ্গে রাখির আনন্দ ভাগ করে নিলেন অভিনেতা। সেই বিশেষ মুহূর্তের বেশ কিছু ঝলক সমাজমাধ্যমে শেয়ার করেন অর্পিতা। ভাই-বোনের আন্তরিক মুহূর্ত স্বাভাবিক ভাবেই নজর কাড়ে অনুরাগীদের। অর্পিতার শেয়ার করা ভিডিওয় দেখা যায়, প্রথমে সলমনের আরতি করেন তিনি। এরপর ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন। আর এই গোটা অনুষ্ঠানের পিছনের দেওয়ালেই চোখ আটকে যায় নেটাগরিকদের। সেখানে দেখা যায় বিশ্বখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির কালজয়ী শিল্পকর্ম ‘দ্য লাস্ট সাপার’। একদিকে ভারতীয় ঐতিহ্য মেনে রাখির আচার, অন্যদিকে যিশু খ্রিস্টকে কেন্দ্র করে নির্মিত ঐতিহাসিক শিল্পকর্ম—দুই ভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীকের…
Read More
কান্ট্রি সঙ্গীতে নক্ষত্রপতন, প্র*য়াত ডলি পার্টন

কান্ট্রি সঙ্গীতে নক্ষত্রপতন, প্র*য়াত ডলি পার্টন

প্রয়াত কিংবদন্তি মার্কিন কান্ট্রি সঙ্গীতশিল্পী, গীতিকার ও অভিনেত্রী ডলি পার্টন। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মঙ্গলবার ন্যাশভিলের একটি হাসপাতালে ৮০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা।   টেনেসির দরিদ্র পরিবার থেকে উঠে এসে কয়েক দশকের সঙ্গীতজীবনে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন ডলি। ‘জোলিন’, ‘কোট অব মেনি কালার্স’ এবং ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’-এর মতো জনপ্রিয় গান তাঁকে কান্ট্রি সঙ্গীতের অন্যতম আইকনে পরিণত করে। তাঁর লেখা ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ পরে হুইটনি হিউস্টনের কণ্ঠে নতুন করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহী ছিলেন ডলি। গির্জায় গান গাওয়ার মাধ্যমে তাঁর সঙ্গীতজীবনের শুরু। স্কুলের পড়াশোনা শেষ করে গান লেখার…
Read More
আদিত্য-অনুষ্কার ঘরে খুশির আমেজ, যমজ সন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি

আদিত্য-অনুষ্কার ঘরে খুশির আমেজ, যমজ সন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিয়ের পাঁচ বছর পর যমজ কন্যাসন্তানের মা-বাবা হলেন অনুষ্কা রঞ্জন ও আদিত্য শীল। ২৩ অগাস্ট তাঁদের পরিবারে এসেছে দুই কন্যা—ভীরা রঞ্জন শীল ও মাহি রঞ্জন শীল। এই সুখবরের কথা সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নেন তারকা দম্পতি। দুই সন্তানকে নিজেদের ‘দুই সূর্যালোক’ হিসেবে উল্লেখ করে তাঁরা জানান, নতুন অতিথিদের আগমনে তাঁদের জীবন ভালোবাসায় ভরে উঠেছে। চলতি বছরের মে মাসে অনুষ্কা ও আদিত্য সমাজমাধ্যমে অনুষ্কার বেবি বাম্পের ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন। পরে জুনে অনুষ্কা মাতৃত্বের জন্য আইভিএফ চিকিৎসার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন। চিকিৎসার সেই কঠিন সময়ে পরিবারের সমর্থন তাঁকে মানসিকভাবে শক্তি জুগিয়েছিল বলে জানিয়েছিলেন অভিনেত্রী। প্রায়…
Read More
কবীরের ছবির শুটিংয়ে চোট পান কার্তিক! অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা?

কবীরের ছবির শুটিংয়ে চোট পান কার্তিক! অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা?

কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিকের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। কবীর খান পরিচালিত ছবির একটি অ্যাকশন দৃশ্যের প্রস্তুতির সময় তাঁর পায়ে চোট লাগে। পরে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। বর্তমানে মুম্বইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন কার্তিক। একটি ছবিতে তাঁকে হাসপাতালের বিছানায় বসে থাকতে দেখা যায়। অন্য ছবিতে আঘাতপ্রাপ্ত পায়ের ছবি দিয়ে তিনি লেখেন, ‘পা আপাতত অকেজো।’ তাজামুল ইসলামের চরিত্রে অভিনয়ের জন্য কিকবক্সিংয়ের প্রশিক্ষণও নিয়েছেন কার্তিক। শুটিংয়ের আগে অ্যাকশন প্রশিক্ষকদের সঙ্গে অনুশীলনের সময়ই দুর্ঘটনাটি ঘটে। চোটের কারণে ছবির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।…
Read More
সলমন খানের জিমে ভ*য়াবহ আ*গুন

সলমন খানের জিমে ভ*য়াবহ আ*গুন

বলিউড অভিনেতা সলমন খানের জিম ফ্র্যাঞ্চাইজির একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকার জিমটির প্রথম তলায় আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দিল্লি পুলিশ দ্রুত জিমে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এখনও অজানা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
Read More
২৩ বছরের কেরিয়ারে প্রথমবার একার ক্যারিশ্মায় একশো কোটির গণ্ডি পার ইমরানের

২৩ বছরের কেরিয়ারে প্রথমবার একার ক্যারিশ্মায় একশো কোটির গণ্ডি পার ইমরানের

দীর্ঘ বিরতির পর ‘আওয়ারাপন ২’-এর মাধ্যমে বক্স অফিসে দুর্দান্ত কামব্যাক করেছেন অভিনেতা ইমরান হাশমি। ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির বেশি ব্যবসা করে তাঁর কেরিয়ারে নতুন মাইলফলক তৈরি করেছে।  সূত্রের খবর, ‘আওয়ারাপন ২’ প্রথম দিনে ২৩.৪০ কোটি টাকা আয় করে। এরপর কয়েক দিনে ভালো ব্যবসা ধরে রেখে বুধবার পর্যন্ত দেশে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১১১.৬৩ কোটি টাকা। বিশ্বব্যাপী ছবিটির আয় এখনও পর্যন্ত প্রায় ১৫০ কোটি টাকা। এই সাফল্য ইমরানের কেরিয়ারে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ‘টাইগার থ্রি’-তে সলমন খানের সঙ্গে অভিনয় করে বড় ব্যবসা পেলেও, এবার একক নায়ক হিসেবে ‘আওয়ারাপন ২’-এর সাফল্য তাঁর নিজস্ব জনপ্রিয়তাকেই সামনে এনেছে। ইমরানের এই সাফল্যে উচ্ছ্বাস…
Read More