23
Feb
চলতি বছরের জানুয়ারির শেষে প্লে ব্যাক থেকে অবসর ঘোষণা করেছিলেন অরিজিৎ সিংহ। এর কিছুদিন পর, ফেব্রুয়ারির শুরুতে অরিজিতের বাড়িতে যান আমির খান। সেখানে দিনতিনেক ছিলেন আমির। সেদিনের দুই তারকার বার্তালাপ জানতে উদগ্রীব অনুরাগীরা। অবশেষে প্রকাশ্যে সেই কথোপকথন। আমিরের প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ছেলে জুনেইদ ও সাই পল্লবীর নতুন ছবি ‘এক দিন’-এর গান গাওয়ানোর জন্যই সুরকার রাম সম্পত ও পরিচালক সুনীল পাণ্ডে-সহ সদলবলে জিয়াগঞ্জে যান আমির। সম্প্রতি প্রকাশ্যে এল একটি মিউজিক ভিডিও। সেই ভিডিওতে দেখা গেল, অরিজিতের বাড়িতে, পাড়ায় কাটানো আমিরের নানা মুহূর্ত। সেই ভিডিওতেই শোনা যায়, অরিজিৎকে প্রশ্ন করছেন আমির, ‘‘তুমি সিনেমায় গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছ কেন? এ বার…
