বিনোদন

প্র*য়াত গায়ক হুমানে সাগর

প্র*য়াত গায়ক হুমানে সাগর

মাত্র ৩৪ বছরেই থেমে গেল জীবন! একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল, ফুসফুসের সংক্রমণ, যকৃৎ বিকল, হৃদরোগ, কিডনির সমস্যা, রক্ত জমাট বাঁধার সমস্যা এবং কম প্লেটলেট-সহ দীর্ঘদিন বেশ কয়েকটি শারীরিক জটিলটায় ভুগছিলেন জনপ্রিয় ওড়িয়া গায়ক হুমানে সাগর। কয়েকদিন আগেই ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত ১৭ নভেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একাধিক সুপারহিট গান রয়েছে তাঁর ঝুলিতে। ওড়িয়া ছাড়াও হিন্দি গানও গেয়েছেন তিনি। অভিজিৎ মজুমদারের সুরে হুমানের কণ্ঠে ‘ইশক তু হি তু’ গানের টাইটেল ট্র্যাক তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এছাড়াও, ‘মেরা ইয়ে জাহান’ নামে একটি হিন্দি অ্যালবামও প্রকাশ করেছিলেন হুমানে। হুমানের অকালমৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত মহল। শোকপ্রকাশ…
Read More
বর্ষীয়ান অভিনেতার ভুয়ো মৃ*ত্যুর গুজবে তোলপাড় সোশ্যাল মিডিয়া!

বর্ষীয়ান অভিনেতার ভুয়ো মৃ*ত্যুর গুজবে তোলপাড় সোশ্যাল মিডিয়া!

গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল বলে খবর। এই অবস্থায় হাসপাতালে বাবাকে দেখতে আসেন সানি দেওল, চোখের জল ফেলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই সমস্ত খবরের ভ্রান্তি ভেঙে দেন ধর্মেন্দ্রর কন্যা, অভিনেত্রী ইশা দেওল। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ইশা লেখেন — “সংবাদ মাধ্যমে ভুল খবর প্রচারিত হচ্ছে। আমার বাবা স্থিতিশীল ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমাদের পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের জন্য সবাইকে ধন্যবাদ।”
Read More
শ্যামৌপ্তি মুদলির ওয়েব সিরিজ়ে ডেবিউ, ধারাবাহিকে না ফেরার কারণ জানালেন অভিনেত্রী

শ্যামৌপ্তি মুদলির ওয়েব সিরিজ়ে ডেবিউ, ধারাবাহিকে না ফেরার কারণ জানালেন অভিনেত্রী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি এবার ওয়েব সিরিজ়ে ডেবিউ করতে চলেছেন। দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন অভিনয়ে, তবে ধারাবাহিক নয়—নতুন যাত্রা শুরু করছেন ওটিটি মাধ্যমে। পরিচালক অভ্রজিত সেনের পরিচালনায় ‘রঙ্কিনী ভবন’ নামক একটি থ্রিলারধর্মী ওয়েব সিরিজ়ে তাঁকে দেখা যাবে, যেখানে তাঁর বিপরীতে থাকছেন গৌরব রায়চৌধুরী। ‘অমর সঙ্গী’ ধারাবাহিক শেষ হওয়ার পর প্রায় নয় মাস ধরে অভিনয় থেকে দূরে ছিলেন শ্যামৌপ্তি। সেই সময় তিনি নিজের শরীরচর্চা, বই পড়া এবং ব্যক্তিগত ব্যবসায় মনোনিবেশ করেন। ধারাবাহিকে ফিরতে না চাওয়ার বিষয়ে তিনি জানান, “১৪ ঘণ্টা টানা শুটিং আর মাসে একটা ছুটি—এই রুটিনে কাজ করতে করতে শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। তাই একটা…
Read More
হরিশ রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী চলচ্চিত্রজগৎ

হরিশ রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী চলচ্চিত্রজগৎ

প্রয়াত হলেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ রাই। বহুদিন ধরে থাইরয়েড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সেই ক্যানসার ছড়িয়ে পড়েছিল কন্নড় অভিনেতার পেটেও। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, তাঁর এই অসুখের চিকিৎসার খরচের কথাও। এক একটি ইনজেকশনের দাম লাখ টাকা! মোট খরচ ৭০ লাখ ছুঁইছুঁই।বৃহস্পতিবার বেঙ্গালুরুর কিদওয়াই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৫৫ বছর। দক্ষিণী তারকা যশের সঙ্গে ‘কেজিএফ’ ছবিতে মনোমুগ্ধকর অভিনয়ে দর্শকের মন জয় করেছিলেন হরিশ রাই। এছাড়াও ‘ওম’, ‘সামারা’, ‘ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড’, ‘জোদিহাক্কি’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েড্স গীতা’ ‘স্বয়ম্বরা’, ‘নল্লা’-সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু ছবিতেও কাজ করেছেন…
Read More
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন না শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন না শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) চলাকালীন সত্যজিৎ রায়ের ক্লাসিক ছবি ‘অরণ্যের দিন রাত্রি’-র পুনরুদ্ধারকৃত সংস্করণ প্রদর্শনের সময় উপস্থিত থাকার কথা ছিল বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়ালের। কিন্তু উৎসব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাঁরা এবার উৎসবে অংশ নিচ্ছেন না। এই ছবিটি সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং KIFF-এও তা বিশেষ শ্রদ্ধাঞ্জলি বিভাগে দেখানো হবে। ফলে শহরবাসীর প্রত্যাশা ছিল, ছবির প্রদর্শনী উপলক্ষে দুই অভিনেত্রীকে একই মঞ্চে দেখা যাবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। ‘অরণ্যের দিন রাত্রি’ ছবিটি রেস্টোর করেছে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, মার্টিন স্করসেসির দ্য ফিল্ম ফাউন্ডেশনস ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট, জানুস ফিল্মস এবং দ্য ক্রাইটেরিয়ান কালেকশন। ফাউন্ডেশনের ডিরেক্টর…
Read More
শেষ ৯ মাসে বদলে গিয়েছে রূপসা, এখন তিনি আত্মবিশ্বাসে ভরপুর

শেষ ৯ মাসে বদলে গিয়েছে রূপসা, এখন তিনি আত্মবিশ্বাসে ভরপুর

অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের জীবনে ন’মাস বয়সী পুত্র অগ্নি এনেছে এক নতুন অধ্যায়। দেখতে দেখতে ন’মাসে পা দিল অগ্নি, আর সেই উপলক্ষে মা-ছেলের এক সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন রূপসা। মাতৃত্বের অভিজ্ঞতা তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে—এ কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। রূপসা লিখেছেন, “তোমার এবং আমার দু’জনের জন্যই এটি অত্যন্ত আনন্দের মুহূর্ত। তোমার মা হওয়ার পরে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। কখনও মনে হয়নি আমি ক্ষমতাহীন।” তিনি আরও যোগ করেন, “তোমার মা হতে পেরে আমি গর্বিত, ডুগাই। মাতৃত্বের চেয়ে বড় কিছু হয় না। তুমি হয়তো কল্পনাও করতে পারবে না, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যেমন হতে চাও, তেমনই ভালো মানুষ…
Read More
‘আমি ততটাও স্বার্থপর নই’—নতুন ছবি ‘স্বার্থপর’ মুক্তির আগে অনির্বাণ চক্রবর্তীর মন্তব্যে আলোচনার ঝড়

‘আমি ততটাও স্বার্থপর নই’—নতুন ছবি ‘স্বার্থপর’ মুক্তির আগে অনির্বাণ চক্রবর্তীর মন্তব্যে আলোচনার ঝড়

নবাগত পরিচালক অন্নপূর্ণা বসুর প্রথম ছবি ‘স্বার্থপর’ মুক্তির আগে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর একটি মন্তব্য—“আমি ততটাও স্বার্থপর নই”—নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ছবির প্রচারে অংশ নিয়ে অনির্বাণ এই মন্তব্য করেন, যা ছবির নাম ও বিষয়বস্তুর সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। ‘স্বার্থপর’ ছবিতে অনির্বাণ চক্রবর্তী ও ইন্দ্রজিৎ চক্রবর্তী অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ছবির কেন্দ্রীয় থিম—মানবিক সম্পর্কের জটিলতা, আত্মকেন্দ্রিকতা ও নৈতিক দ্বন্দ্ব। অনির্বাণ বলেন, “আমাদের সবার মধ্যেই একটা ধূসর দিক থাকে। কিন্তু আমি চেষ্টা করি সেই দিকটা যেন আমার সিদ্ধান্তে প্রভাব না ফেলে। আমি ততটাও স্বার্থপর নই।” ছবির প্রচারপর্বে অনির্বাণ আরও জানান, এই চরিত্রটি তাঁর কাছে একেবারে নতুন অভিজ্ঞতা। চরিত্রের গভীরতা ও দ্বিধাগ্রস্ত মনোভাব তাঁকে…
Read More
উত্তর-পূর্ব ভারতের সুরের জাদুকর আর নেই, সিঙ্গাপুরে মর্মা*ন্তিক দুর্ঘ*টনায় প্র*য়াত শিল্পী

উত্তর-পূর্ব ভারতের সুরের জাদুকর আর নেই, সিঙ্গাপুরে মর্মা*ন্তিক দুর্ঘ*টনায় প্র*য়াত শিল্পী

অসম তথা উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত জগত শোকে স্তব্ধ। অমর গায়ক, কিংবদন্তি শিল্পী জ়ুবিন গার্গ অকালেই চলে গেলেন। সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উৎসব-এ যোগ দিতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় তাঁর পারফরম্যান্স ছিল প্রধান আকর্ষণ। হাজারো শ্রোতা অপেক্ষা করছিলেন তাঁর কণ্ঠে "অজানাও ডাকা আছে" বা "ইয়া আলি"–র মতো চিরস্মরণীয় সুর শোনার জন্য। কিন্তু তার আগেই ঘটল চরম অঘটন। সকালেই স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন শিল্পী। সেই সময়েই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। সিঙ্গাপুর পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আইসিইউ-তে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও চিকিৎসকদের হাত ফসকে চলে গেলেন অসাম রকস্টার। খবর পেয়েই বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন…
Read More
চলন্ত ট্রেন থেকে আচমকা ঝাঁ*প! বড় দুর্ঘ*টনায় আ*হত অভিনেত্রী

চলন্ত ট্রেন থেকে আচমকা ঝাঁ*প! বড় দুর্ঘ*টনায় আ*হত অভিনেত্রী

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী করিশ্মা শর্মা। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’-এর অভিনেত্রী নিজেই সেই রোমহর্ষক অভিজ্ঞতা ভাগ করে নেন সমাজমাধ্যমে। জানা গিয়েছে, বুধবার সকালে শুটিংয়ের উদ্দেশ্যে ট্রেনে চেপেছিলেন তিনি। গন্তব্য ছিল চার্চগেট।করিশ্মা জানান, তিনি সেদিন শাড়ি পরে ট্রেনে উঠেছিলেন। কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ার পর খেয়াল করেন, তাঁর বন্ধুরা ওঠেনি। আতঙ্কে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন তিনি।এই ভয়াবহ সিদ্ধান্তের ফলেও মারাত্মক চোট পান করিশ্মা। তিনি লেখেন, “আমি ট্রেনে উঠেছিলাম ঠিকই, কিন্তু দেখি আমার বন্ধুরা উঠতে পারেনি। তখন ট্রেনের গতি বেড়ে গিয়েছে। ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিত হয়ে পড়ি এবং মাথায় প্রচণ্ড আঘাত পাই।”চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে…
Read More
ছেলের জন্মদিনে কী বিশেষ পরিকল্পনা রাজ-শুভশ্রীর?

ছেলের জন্মদিনে কী বিশেষ পরিকল্পনা রাজ-শুভশ্রীর?

পাঁচ বছরে পা দিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী। দাদার জন্মদিনে আধো আধো গলায় শুভেচ্ছা জানিয়েছে তার একরত্তি বোন, দেড় বছরের ইয়ালিনি চক্রবর্তী।অ্যাভেঞ্জারপ্রিয় ইউভানের এই বছরের জন্মদিনের থিম ‘সোনিক’। রাজ জানান, পিতৃত্বের এই পাঁচ বছরে তাঁর জীবন পুরোপুরি বদলে গিয়েছে। আগে শুধু নিজের কাজ নিয়েই ভাবতেন, এখন তাঁর ভাবনা-চিন্তার পরিসর অনেকটাই বেড়েছে।“আজ সকালে স্কুলে গিয়েছে। ও স্কুলে যেতে খুব ভালোবাসে। তাই জন্মদিনেও স্কুলে যাওয়ার জন্য সকাল থেকে তৈরি হয়ে গিয়েছিল। বন্ধুবান্ধবদের জন্য উপহারও নিয়ে গিয়েছে,” বলেন রাজ।তবে একটা চিন্তা এখনও বাবা রাজের মনে। ছেলেটা খেতে চায় না! তাঁর কথায়, “ওর কাছে খাওয়া মানে সময় নষ্ট। আজ সকাল…
Read More